সময় কলকাতা ডেস্ক : বাইশ গজে ভারতের মেয়েরা দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ার পরে এবার জিম্বাবুয়ের মহিলা ক্রিকেট দলকে দুরমুশ করল ভারতীয় মহিলা দল । টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৯২ রানে জিম্বাবুয়ের মেয়েদের হারিয়ে ৩-০ ব্যবধানে জয় এল। অধিনায়কত্ব ছাড়ার পরে হরমনপ্রীত কাউর যেন চাপমুক্ত হয়েছেন, ঝড় তুলছেন ব্যাটে। মঙ্গলবার ৪১ বলে ৯১ রান করে অপরাজিত থেকে গেলেন হরমনপ্রীত । ৫ টি ছক্কা মারলেন। ভারত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ২১৬ রান। পাল্টা ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১২৪ রান করে। নন্দিনী শর্মা ১৮ রানে ৩ উইকেট পান। ম্যাচ শেষে হরমনপ্রীত জানান, তিনি ক্রিকেটে এখন উপভোগ করতে চান।।
বাইশ গজে দুরন্ত ছন্দে ভারতের মেয়েরা
Oplus_131072


More Stories
মোহনবাগান আইএফএ শিল্ডের ফাইনালে
ভারতকে প্রশংসায় ভরালেন ব্রাজিল কোচ
অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?