Home » আবার হার বাংলাদেশের, ফাইনালে আফগানিস্তান -জিম্বাবুয়ে

আবার হার বাংলাদেশের, ফাইনালে আফগানিস্তান -জিম্বাবুয়ে

Oplus_131072

সময় কলকাতা, ২২ অক্টোবর : হেরেই চলেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে আবার হার। এবার আফগানিস্তানের কাছে হার। ৪১ রানে আফগানিস্তানকে হারাতে পারলেই যেখানে ফাইনালের দরজা খুলে যেতে পারতো বাংলাদেশের কাছে, সেই ম্যাচেও ৭ উইকেটে হেরে লজ্জা নিয়ে আবু ধাবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় একদিবসীয় টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। ফাইনালে ওঠার দরজা বরং খুলে গেল জিম্বাবুয়ের সামনে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২৮ রানে ৪ উইকেট খুইয়ে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। এরপরে পারভেজ ইমন ও সাইফ মিলে বাংলাদেশের ইনিংস সামাল দিতে চেষ্টা করলেও পঞ্চম উইকেট পড়ার পরে আর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের ইনিংস। রশিদ খান শেষ দিকে ভয়ংকর হয়ে ওঠেন। তিনি ৩১ রানে ৪ উইকেট নেন। বাংলাদেশের হয়ে ইমন সর্বাধিক ৭০ রান করেন। ইমন ও সাইফ ছাড়া একমাত্র শান্ত দুই অঙ্কের রান করতে সক্ষম হন। পাল্টা ব্যাট করতে নেমে শুরুতেই গুরবাজ তাসকিনের বলে আউট। তাসকিন আরও একবার আঘাত আনলেও এরপরে বিশেষ সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ৩ উইকেট খুইয়ে জয়ের রান তুলে নেয় আফগানিস্তান। ফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।।

About Post Author