সময় কলকাতা : আবার ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আখবান। বঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা?
আবহাওয়া দফতর জানিয়েছে,দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তিশালী হয়ে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী ১৭ নভেম্বর নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঝড়ের প্রভাব কতটা প্রবল হতে পারে তা সুস্পষ্টভাবে জানানো না হলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা যেমন— দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (IMD)। এছাড়া ২০ ও ২১ নভেম্বর হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।আগামী ১৮ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, ফলে সাময়িক শীতের আমেজ কিছুটা কমবে। তবে আপাতত আশঙ্কা দমকা ঝড় ঘিরে।।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
ফের ‘মুড সুইং’ আবহাওয়ার। বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস