সময় কলকাতা : বিদেশে ফুটবল খেলা এবং বিদেশের নাগরিকত্ব পাওয়া হামজা, শমিত সোম সহ একাধিক ফুটবলারকে টিমে রেখে স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। স্বপ্ন ছিল, দেশের মাটিতে এবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়া। গ্রুপের শেষ ম্যাচে স্বপ্ন আরো মজবুত হয়ে ওঠে যে ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। তবে তীরে এসে তরী ডুবল। সেমিফাইনালে উঠে আব্দুল আরশাদের দর্শণীয় গোলে সাফ ফুটবল টুর্নামেন্টে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের। ৮৬ মিনিটের মাথায় দর্শনীয় গোল করে আরশাদ পাকিস্তানকে স্বপ্নের জয় এনে দিলেন, ফিফা ৱ্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে থাকা পাকিস্তান বেশ উপরের দল বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে সাফ টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল। প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ভারত আগেই ফাইনালে ওঠায় এবার সাফ টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো ওঠা পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত।।
পাকিস্তানের কাছে হেরে হামজার বাংলাদেশের স্বপ্নভঙ্গ
Oplus_131072


More Stories
রূপকথার ম্যাচে বদলা নিয়ে শেষ বলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
সাফ ফাইনালে ভারত
নিস্ফলা পাকিস্তান বনাম শ্রীলঙ্কা টেস্ট