Home » ভূপতিত ভারত ইনিংস পরাজয় থেকে বাঁচতে ধুঁকছে

ভূপতিত ভারত ইনিংস পরাজয় থেকে বাঁচতে ধুঁকছে

Oplus_131072

সময় কলকাতা :প্রথম টেস্টের একমাত্র ইনিংসে ৭২০ রান করার পরে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ভরাডুবি ভারতের। ভারতীয় টপ অর্ডার ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। ফলো-অন কাটাতে লড়ছে ভারত। দিনের শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬। ফলোঅন কাটাতে দরকার আরও ৪১ রান, তাতেও রক্ষা পাওয়া দায়। সারাদিনে ১১ টি উইকেট পড়েছে। নিউজিল্যান্ড ৩৫৬ রানে অল আউট হওয়ার পরে ভারতীয় দল ব্যাট করতে নামে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে আকাশদীপ ৯৯ রানে পাঁচ উইকেট নিয়ে সবচেয়ে সফল প্রথম ওভারের শেষ বলে ম্যাট হেনরির বলে কোনো রান না করেই প্যাভেলীয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। সেই ধাক্কা ভারত সামলাতে পারেনি। নিউজিল্যান্ডের বোলারদের দাপট ক্রমেই বাড়তে থাকে যা দিনের শেষ বলে ওয়াশিংটন সুন্দর আউট হওয়া পর্যন্ত থেকেই গিয়েছে।একদিক ধরে রেখে লড়াই চালাচ্ছিলেন কে এল রাহুল। তিনি ২৫ রান করে আউট হতেই ভারতের ম্যাচে ফেরার সম্ভাবনা বিলীন হয়। দিনের শেষে ভারতীয় প্রথম সারির ব্যাটারদের মধ্যে একমাত্র ক্রিজে রয়েছেন ধ্রুব জুরেল।।

About Post Author