Home » আরসিবি দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন কোহলি, ফিটনেস টেস্ট নিয়ে প্রশ্ন

আরসিবি দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন কোহলি, ফিটনেস টেস্ট নিয়ে প্রশ্ন

বিরাট কোহলি

বিরাট কোহলি

আরসিবি দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন কোহলি, ফিটনেস টেস্ট নিয়ে প্রশ্

দীর্ঘ অপেক্ষার পর চলতি মরশুমে আইপিএল জিতেছিল আরসিবি। কিন্তু আরসিবির জয়ের আনন্দ বিলীন হয়ে গিয়েছে বিজয় উৎসবের দুর্ঘটনায়। আরসিবির পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে আরসিবি ম্যানেজমেন্ট। দীর্ঘ নীরবতার পর অবশেষে কোহলি মুখ খুললেন। আরসিবির পক্ষ থেকে কোহলির বার্তা পোস্ট করা হয়েছে।

কোহলি নিজের বার্তায় লিখেছেন, “ ৪ জুনের মতো হৃদয়ভাঙা ঘটনার জন্য কেউ প্রস্তুত থাকে না। সেই দিনটা আমাদের দলের জন্য সবথেকে আনন্দের হতে পারত কিন্তু সেই দিনটা অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠেছিল। এই চরম বেদনাদায়ক ঘটনা এখন আর আপনাদের ব্যক্তিগত নয়, তা আমাদের জীবনের গল্পের সঙ্গেও জড়িয়ে গিয়েছে। একসঙ্গে আমরা ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।”

এখানেই থেমে না থেকে কোহলি আরও বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করি। এই ঘটনায় যারা আহত হয়েছেন তারা আমরা ভুলতে পারছি না।যত্ন, সমীহ এবং দায়িত্ব নিয়ে আমরা একসঙ্গে আগামীর দিকে এগিয়ে যেতে চাই আপনাদের ক্ষতি এখন আমাদের কাহিনিরই একটা অংশ।”
কোহলির এমন মন্তব্যের দিনই তাঁকে নিয়ে নয়া বিতর্ক শুরু হয়েছে।কয়েকদিন আগেই বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের জন্য ফিটনেস টেস্টের আয়োজন করে বেঙ্গালুরুতে। রোহিত, শুভমান সহ সবাই বেঙ্গালুরুতে এসে ফিটনেস টেস্ট দিয়ে যান। কিন্ত কোহলির জন্য ফিটনেস টেস্ট আয়োজন করা হয়েছে লন্ডনে। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে,কোহলির জন্য লন্ডনে ফিটনেস টেস্টের আয়োজন করেছে বিসিসিআই , কারণ বর্তমানে লন্ডনে পরিবারের সঙ্গে আছেন তিনি।

About Post Author