Home » হুশিয়ারিই সার! নাটক শেষে সুর নরম করে খেলতে নামল পাকিস্তান

হুশিয়ারিই সার! নাটক শেষে সুর নরম করে খেলতে নামল পাকিস্তান

বুধবার বিকেল রাত নাটকের পর নাটক।  বয়কটের পথে হেটেও অবশেষে সুর নরম করে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামল পাকিস্তান।

পিসিবির নির্দেশে হোটেলেই ছিলেন ক্রিকেটারেরা। সলমনদের কিট ব্যাগ বাসে তোলা হয়ে গেলেও ক্রিকেটারেরা কেউ হোটেল থেকে বেরোননি। পিসিবি কর্তারা দীর্ঘ আলোচনার পর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলার সবুজ সঙ্কেত দেন দলকে।

ম্যাচ না খেললে ১৮০ কোটি টাকা হারাতে হতো , সঙ্গে সম্প্রচারকারী সংস্থার ক্ষতিপূরণ. ফলে ক কোন রাস্তাই অবশিষ্ট ছিল না পাকিস্তানের সামনে। ম্যাচের সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, অ্যান্ডি পাইক্রফট দায়িত্বে থাকলে তারা এশিয়া কাপে খেলবে না। ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি। পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকিও দেয়।

কিন্তু অ্যান্ডি পাইক্রফটকে বহাল রাখে আইসিসি। কিন্তু বুধবার কিছুটা সমঝোতা সূত্র বেরোয়। দুবাইয়ে পাকিস্তানের টিম ম্যানেজার, কোচ, অধিনায়কের সঙ্গে বৈঠকে বসেন পাইক্রফট। হ্যান্ডশেক বিতর্ক শেষ করতে সমাধান সূত্র বের করেন আইসিসি কর্তারা। সলমনের কাছে ক্ষমা চেয়ে নেন ম্যাচ রেফারি। ফলে খেলতে রাজি হয় পাকিস্তান।

 

About Post Author