মঙ্গলবারের বৈঠক ছিল এসিসির । এই বৈঠকে মহসিন নাকভিকে তুলোধোনা করল বিসিসিআই।ভারতীয় বোর্ডের তরফে সাফ বলে দেওয়া হল, ট্রফি নকভির বাবার সম্পত্তি নয়। ওটা যথাযথ মর্যাদায় ভারতকে ফেরত দিতে হবে।
একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইতিমধ্যে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এসিসির কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও জবাব দেওয়া হয়নি। বিসিসিআইয়ের দাবি, এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের পদক এসিসির প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হোক। বিসিসিআই সেখান থেকেই সেগুলি গ্রহণ করবে। কিন্তু কোনও ইতিবাচক জবাব না পেয়ে বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন বিসিসিআইয়ের দুই প্রতিনিধি।
এই বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বা সদ্য প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস সেলারের বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করেন। রাজীব শুক্লা জানিয়ে দেন নাকভি কোনওভাবেই এশিয়া কাপ ট্রফি ও জয়ী দলের পদক নিজের কাছে রাখতে পারেন না।
সূত্রের তথ্য অনুসারে, নাকভির পাল্টা বক্তব্য ছিল ভারত লিখিতভাবে জানায়নি যে তাঁর হাত থেকে ট্রফি নেবে না। মঞ্চে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হওয়ায় নিজেকে কার্টুনের মতো লাগছিল। পরে ঠিক হয়, অন্য একটি বৈঠকে ট্রফি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হবে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে