Home » বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের

বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ জুলাই : বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রত প্রসঙ্গে ৩৬০ ডিগ্রি ঘোরার প্রচেষ্টায় ধর্ষকের অভিনব সংজ্ঞা মদন মিত্রের মুখে।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মদন মিত্র। কয়েকদিন আগেই ” সবচেয়ে বড় ধর্ষকের নাম ঋতব্রত” বলা মদন মিত্র শিবির বদলে একই প্রশ্নে সাংবাদিকদের  উত্তর দিতে গিয়ে কার্যত ল্যাজে-গোবরে হলেন। করুণ এবং শোচনীয় অবস্থায় আটকা পড়ে নিজের বিবৃতি না পারেন গিলতে, না পারেন ওগরাতে! শিবির বদলানোর পরের দিনই তাঁকে জিজ্ঞেস করা হল- কয়েকদিন আগেই তো আপনি ঋতব্রতকে ধর্ষকের তকমা দিয়েছেন! উত্তর দিতে গিয়ে মদন বিব্রত হলেন, তোতলালেন এবং শেষে ধর্ষকের অভিনব সংজ্ঞা দিলেন। হাত নেড়ে রং করার ভঙ্গিতে তিনি বললেন,  বাড়ি যে রং করছে সেও ধর্ষ*ণ করছে, যে মাথা ঠুকছে সেও ধর্ষ*ণ করছে। সংজ্ঞা এলোমেলো হয়ে যাচ্ছে দেখে, শেষে বললেন এরকম কথা তিনি নন,  কুণাল ঘোষ বলেছেন। অবশেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে নিয়ে বলা বক্তব্যের ভিন্ন অর্থ তৈরি করার চেষ্টায় ব্যর্থ হয়ে মদন মিত্র এও বললেন, ঋতব্রত যদি ধর্ষক হত- তাহলে কি ওর ডাকে এত লোক আসত!

About Post Author