সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাই : করোনা কি আবার ফিরছে দেশে? নতুন করে কি আতঙ্ক তৈরি হওয়ার মত পরিস্থিতি দেখা দিয়েছে? অন্ধ্রপ্রদেশে গত ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে নতুন করে ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে কো-মর্বিডিটি (অন্যান্য ঘাতক শারীরিক অসুস্থতা) থাকা ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের মতে, এই ঘটনাগুলো বিচ্ছিন্ন (sporadic) এবং তা এখনও কোনো নতুন বড় প্রাদুর্ভাবের রূপ নেয়নি।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশের করোনা পরিস্থিতির বিস্তারিত বিবরণ অনুযায়ী অন্ধ্রপ্রদেশের কাডাপা (Kadapa) জেলায় সর্বাধিক ১২টি সংক্রমণের মধ্যে বেশিরভাগ (৮ জন) রেকর্ড করা হয়েছে। এছাড়া গুন্টুর, বিশাখাপত্তনম এবং কাকিনাড়ায় সংক্রমণ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে ৩ জন হোম আইসোলেশনে আছেন এবং ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। তথ্য অনুযায়ী, আক্রান্তদের সকলেই পূর্বে ভ্যাকসিনের ডোজ নিয়েছিলেন। সংক্রমণ বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগ অ্যালার্ট জারি করেছে এবং কন্টাক্ট ট্রেসিং ও স্যানিটাইজেশনের জন্য ‘স্পেশাল র্যাপিড রেসপন্স টিম’ মাঠে নামানো হয়েছে। ভাইরাসের ধরন বুঝতে নমুনাগুলো পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে (NIV) পাঠানো হয়েছে। আস্টার হোয়াইটফিল্ড হাসপাতালের পালমোনলজি বিভাগের প্রধান শিবরাজ এ এল জানিয়েছেন, কোভিড 19 এখন এন্ডেমিক বা স্থানীয় রোগে পরিবর্তিত হয়েছে যার ফলে মাঝে মাঝে ছোটখাটো প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সবমিলিয়ে, স্বাস্থ্য দপ্তরের বার্তা উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নেই।।
আরও পড়ুন সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে দিল্লি হাইকোর্টের নির্দেশ
করোনা কি আবার ফিরছে #করোনা #কোভিড19


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে