পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১৭ জুলাই :সত্যি কি আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত অধ্যায় শেষ হচ্ছে রবিবার? টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছিলেন আগেই, হাতে ছিল একমাত্র ওডিআই বা আন্তর্জাতিক একদিনের ক্রিকেট যেখানে তিনি দীর্ঘ সময় ধরে রাজার মত বিচরণ করে চলেছেন। তিনি ওডিআইয়ে ক্রিকেট বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে অন্যতম। 286 টি ম্যাচে ১১৭৫৭ রান করেছেন, একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বাধিক রানের (২৬৪ ) রেকর্ডও তাঁর দখলে। ২০২৭ একদিনের বিশ্বকাপের দিকে চোখ রেখে তিনি অনুশীলনের মাত্রা বাড়িয়েছিলেন বলেই শোনা গিয়েছে, তিনি তার ওজনও কমিয়ে ফেলেছেন। তবুও সময়টা খুব ভালো কাটছে না রোহিত শর্মার। ইংল্যান্ডে শেষ দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার সংগ্রহ মোট ৩৭ রান। শেষ দশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর গড় ২৭। আর এরকমই এক সন্ধিক্ষনে রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের অবসান হতে চলেছে রবিবার। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর এমনটাই যে, অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক মন্ডলী তাকে জানিয়ে দিয়েছেন আগামী একদিনের বিশ্বকাপে তাঁকে ছাড়াই টিম গড়ার ভাবনাচিন্তা শুরু করেছে বোর্ড।
একাধিক সূত্র অনুযায়ী , রোহিত রবিবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মেন ইন ব্লু-এর হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন।অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ৩৯ বছর বয়সী রোহিত শর্মাকে জানিয়ে দিয়েছে যে তিনি আর বিশ্বকাপের পরিকল্পনায় নেই এবং যশস্বী জয়সওয়ালের মতো তরুণ খেলোয়াড়কে একাদশে সুযোগ দিতে চান।স্বাভাবিকভাবেই হিটম্যান নির্বাচকদের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি , এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, তিনি চলতি ইংল্যান্ড সিরিজের মধ্যেই বিসিসিআইয়ের কয়েকজন কর্মকর্তার সাথেও কথা বলেছেন। জানা গিয়েছে কথোপকথনের শেষে তিনি অন্য প্রান্ত থেকে সদর্থক কোনও প্রতিক্রিয়া পাননি এবং অসন্তুষ্ট ভারতের প্রাক্তন অধিনায়ক এবং একদিনের ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা আক্রমণাত্মক ব্যাটসম্যান রোহিত শর্মা। সবমিলিয়ে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, বলা যেতেই পারে রবিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মা।।
আরও পড়ুন Virat Kohli: বিরাটের সাফল্যের রসায়ন: অনুই কি অনুপ্রেরণা?
রোহিত অধ্যায় শেষ #রোহিতশর্মা


More Stories
আয়ারল্যান্ডে লজ্জা দিয়ে গৌতম -শ্রেয়স অধ্যায় শুরু
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা