Home » নাকভিকে সরাতে আসরে নামছে বিসিসিআই, আইসিসির সভায় অভিযোগ দায়ের

নাকভিকে সরাতে আসরে নামছে বিসিসিআই, আইসিসির সভায় অভিযোগ দায়ের

এশিয়া কাপের ফাইনালের পর ট্রফি নিয়ে হাঁটা মারেন মহসিন নাকভি। যা ভালভাবে নেয়নি বিসিসিআই।‌ পরের মাসে আইসিসির বৈঠকে এই প্রসঙ্গ তোলা হবে। শোনা যাচ্ছে, আইসিসির ডিরেক্টরের পদ থেকে সরানো হতে পারে নাকভিকে।

 

নকভি শুধু এসিসি প্রধান নন, তিনি পাকিস্তানের মন্ত্রী ও সেদেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। মাঠে ভারতের কাছে পাকিস্তান তিনবার হেরেছে। তার ‘প্রতিশোধ’ নিতে মরিয়া নকভি ভারতকে এশিয়া কাপের ট্রফি দিতে রাজি নন। এই পরিস্থিতিতে সামনের মাসে আইসিসির মিটিং আছে। সেখানে নকভির বিরুদ্ধে অভিযোগ করতে পারে বিসিসিআই।

বিসিসিআই-এর এই দাবি যদি আইসিসি মেনে নেয়, তাহলে তা নকভির জন্য একটি বড় ধাক্কা হবে। যেহেতু বিসিসিআই-এর প্রাক্তন সচিব জয় শাহ বর্তমানে আইসিসি-র চেয়ারম্যান, তাই অনেকেই মনে করছেন, আইসিসি কিন্তু এক্ষেত্রে বিসিসিআই-এর দাবির পক্ষে ইতিবাচক অবস্থানই নিতে পারে।

এমনকি, এও শোনা যাচ্ছিল যে, মহসিন নকভি নির্দেশ দিয়েছেন, এশিয়া কাপ বিজয়ী ভারতীয় দলের ট্রফিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দুবাই অফিসে রাখতে হবে এবং তাঁর উপস্থিতি ছাড়া ট্রফি হস্তান্তর করা যাবে না।

 

পিসিবি চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক এসিসি কর্তা বলেছেন, ‘‘ট্রফিটি দুবাইয়ে এসিসির দফতরে রাখা আছে। নকভির নির্দেশ, তাঁর অনুমতি ছাড়া ট্রফি সেখান থেকে সরানো যাবে না। কাউকে হস্তান্তরও করা যাবে না। তাঁর অনুপস্থিতিতেও কিছু করা যাবে না।’’ তিনি আরও বলেছেন, ‘‘নকভির নির্দেশ, ভারতীয় দল বা বোর্ডের কোনও প্রতিনিধিকে এসিসি দফতরে গিয়ে ট্রফি নিতে হবে।’’

About Post Author