উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত অসংখ্য মানুষ। প্রাণহানি হয়েছে একাধিক মানুষের। এই বন্যা পীড়িত অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো রাজ্য ফুটবল সংস্থা আইএফএ। চলতি আইএফএ শিল্ডের মাধ্যমে এই সব অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানবিক উদ্যোগের পরিকল্পনা আইএফএর। ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড ফাইনালের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ উত্তরবঙ্গের ত্রাণ তহবিলে তুলে দেবে আইএফএ|আইএফএ শিল্ড ২০২৫-২৬ এর ফাইনালের টিকিট অনলাইনে ডিস্ট্রিক্ট বাই জোমাটো অ্যাপে পাওয়া যাচ্ছে।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, “শিল্ড ফাইনালে ডার্বি হলে সেটা হবে ভারতবর্ষের ফুটবলে সব থেকে বড় ইভেন্ট। উত্তরবঙ্গের মানুষের জন্য কি করা যায় সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করেছিলাম। শিল্ড ফাইনালে টিকিট বিক্রি থেকে যে অর্থ আয় হবে তার একটা অংশ আমরা উত্তরবঙ্গ মানুষের সাহায্যে পাঠাবো। পাশাপাশি আমরা পুলিশের কাছে আবেদন করেছি। স্টেডিয়ামে কয়েকটি ত্রাণ গ্রহণ কেন্দ্র খোলার। সেখানে ম্যাচ দেখতে আসা দর্শকরা শুকনো খাবার সামগ্রী দান করতে পারবেন। যে ত্রাণ উঠবে সেটা আমরা উত্তরবঙ্গ মানুষের কাছে পাঠিয়ে দেব।”
আইএফএ শিল্ড ফাইনাল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। এখনও পর্যন্ত দুটি বড় দলই একটি করে ম্যাচ খেলেছে এবং দুই দলই বড় ব্যবধানে জয় পেয়েছে। এই পরিস্থিতিতে শিল্ড ফাইনালে ডার্বি হবে ধরে নিয়ে এগোচ্ছে আইএফএ।
ফাইনাল হতে পারে ১৮ই অক্টোবর। কালীপুজোর ঠিক দুদিন আগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ফাইনাল হলে যুবভারতী ছাড়া অন্য কোন বিকল্প নেই আইএফএ-র কাছে।
এদিকে, শনিবার থেকেইঅনুশীলন শুরু করে দিলেন ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার হিরোশি ইবোসুকি। বৃহস্পতিবার রাতে কলকাতায় আসেন ইস্ট বেঙ্গলের জাপানি ফুটবলার হিরোশি ইবোসুকি। শুক্রবারই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মেডিকেল টেস্ট হয়।। শনিবার লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন হিরোশি।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে