Home » বাংলাদেশের প্রথম হিন্দু সাংসদ কণিকা বিশ্বাস ভারতে প্রয়াত

বাংলাদেশের প্রথম হিন্দু সাংসদ কণিকা বিশ্বাস ভারতে প্রয়াত

পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন সময় কলকাতা, ৩০ অক্টোবর : কণিকা বিশ্বাস নামটির সঙ্গে হয়তো এপার বাংলায়  মানুষের খুব বেশি পরিচয় নেই, তাঁকে চেনেন ও বা ক’জন! কিন্তু বাংলাদেশে নামটির গুরুত্ব অপরিসীম। এক ডাকে তাকে চেনেন বাংলাদেশের প্রবীণ ও রাজনীতি সচেতন মানুষরা। বাংলাদেশের প্রথম হিন্দু নারী সাংসদ ছিলেন তিনি।  মুক্তিযুদ্ধের সঙ্গে তাঁর ছিল প্রাণের যোগ, নাড়ির যোগ। স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছিলেন যারা, সেই কর্মকাণ্ডের প্রাণশক্তি ছিলেন যারা – তাদের মধ্যে নামও রয়েছে। ছাত্র বয়স থেকে রাজনীতি করে পরবর্তীকালে হয়েছেন সাংসদ।এপার কলকাতায় চলে এসেছিলেন বহুদিন। বয়স হয়েছিল আশি। কণিকা বিশ্বাস বুধবার শেষ ঘুমে ঘুমিয়ে পড়লেন কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে।

ব্যক্তিগত তথ্য:  বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে জন্মগ্রহণ করা কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছের মানুষ ও পারিবারিক বন্ধু  বঙ্গবন্ধুর হত্যার পরে সপরিবারে তারা চলে আসেন ভারতে। তার পরিবার উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে  দীর্ঘদিন ধরে বসবাস করছে। বয়সজনিত সমস্যায় ভুগছিলেন  বাংলাদেশের প্রাক্তন সাংসদ। বুধবার রাতে প্রয়াত হন তিনি।।

About Post Author