বাংলা পেল বিশ্বকাপ জয়ীকে। বাংলার প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতলেন রিচা ঘোষ। স্টেডিয়ামের গগণভেদী আওয়াজের মধ্যেই রিচা বললেন, “এই মুহূর্তটাকে ভাষায় প্রকাশ করা কঠিন। আজ আমরা খেলতে নেমেছিলাম সর্বোস্ব উজার করে। প্রতিটি বল, প্রতিটা রানের জন্য লড়াই করার শপথ নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর আমরা বিশ্বকাপ জিতলাম।”
৪৪ তম ওভারে ব্যাট করতে এসে তিনি ২৪ বলে ৩৪ রানের ইনিংসটা না খেললে, এই রানে পৌঁছতে পারত না টিম ইন্ডিয়া। এই ইনিংসের রহস্য কী? ম্যাচ শেষে স্মিত হেসে রিচা বললেন, “সবাই আমার উপর ভরসা রেখেছিল। সবাই বলছিল, আমি মারতে পারব। সেই ভরসায় আমার বিশ্বাস বাড়িয়েছে।”
অধিনায়ক হরমনপ্রীত জানেন স্বপ্ন ভঙ্গের যন্ত্রনা কতটা, কাপ জয়ের পর আবেগপ্রবণ হরমনের কথায়, “শেষ কয়েক বছর ধরেই আমরা অনেক পরিশ্রম করছি। বড় টুর্নামেন্টে সাফল্য পাওয়ার জন্য , বিসিসিআই আমাদের সমর্থন করে চলেছেন। অবশেষে সেই রাত এল তবে এটা শেষ নয় সবে শুরু। আগামী বছর বিশ্বকাপ আছে টি২০, সেটাও জিততে হবে।”
হরমনপ্রীত হঠাৎ কেন শেফালির হাতে বল তুলে দিলেন? অধিনায়ক বলেন, “লরা ও সুনে ভাল খেলছিল। হঠাৎ শেফালির দিকে আমার নজর গেল। দেখলাম, ও দাঁড়িয়ে আছে। মনে হল, একটা ফাটকা খেলি। ওকে খালি একটা ওভার দিতে চেয়েছিলাম। কিন্তু ভাবিনি ও খেলাটাই বদলে দেবে। এত ভাল বল করছিল যে ওকে আরও কয়েকটা ওভার দিই। যে ভাবে ও বল করেছে, তার পুরো কৃতিত্ব শেফালির।”


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত