সময় কলকাতা ডেস্ক, ৩ নভেম্বর: icc women’s world cup 2025 ফাইনালে মেয়েদের বিজয়ের পেছনে কোথাও কি কাজ করেছেন ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর? হরমনপ্রীত -রিচা-শেফালিরা হয়তো শুনেছিলেন। হয়তো শুনেছিলেন ভারতের পুরুষ দলের সাফল্যের কাহিনী। হয়তো মাঠে নামার আগে রবিবার, শুনেছিলেন ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকাকে বধ করে ফেলেছেন হৃষভ পন্থ -অনুসূল কম্বোজ বাহিনী। বেসরকারি প্রথম টেস্টে ভারত এ (INDIA A) হারিয়েছে দক্ষিণ আফ্রিকার এ দলকে। আর তাই কি বাড়তি শক্তি হয়ে উঠেছিল ভারতের প্রমীলা বাহিনীর? সেই খেলা কি কিছুটা হলেও বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছিল ভারতীয় মহিলা দলকে বিশ্বকাপ জিতে নিতে? হয়তো তাই। ভারতের এ দল সকাল-সকাল যে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার এ দলকে।
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের জয়ের পেছনে উল্লেখযোগ্য অবদান ঋষভ পন্থের। কয়েক মাস আগেই ইংল্যান্ডে চতুর্থ টেস্টে চোট পেয়েও রাজকীয়ভাবে তার শেষ ইনিংসে দেখা গিয়েছিল ঋষভ পন্থকে। চোট সারিয়ে অধিনায়ক হিসেবে স্ব মহিমায় ফিরলেন তিনি। তাঁর করা ৯০ রান রসদ জোগালো ভারতীয় এ দলকে ম্যাচ জিততে। রবিবার ভারতীয় এ দল তিন উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা এ দলকে। ঋষভ পন্থ ছাড়াও এ ম্যাচে নায়ক ছিলেন তনুশ কোটিয়ান। ২ ইনিংস মিলিয়ে পেলেন ৭ উইকেট। ব্যাটে দরকারি কিছু রানও করে গেলেন। রবিবার একদিকে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ওয়াশিংটন সুন্দররা দূরমুস করলেন অজিবাহিনিকে। অন্যদিকে, সাফল্য পেলেন ভারতের এ দলের ছেলেরা। icc women’s world cup 2025 ফাইনাল ম্যাচের আগেই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দল হারিয়ে যেন প্রেক্ষাপট তৈরি করলেন ভারতের ছেলেরা।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বেসরকারি টেস্ট ম্যাচটিতে প্রথম ইনিংসে ৬৫ রানে পিছিয়ে পড়ে ভারত। টানটান উত্তেজনার মধ্যে খেলা চলছিল।চতুর্থ দিন খেলা শুরুর সময় ভারতের রান ছিল ৪ উইকেটে ১১৯। জয়ের জন্য প্রয়োজন ছিল আরো ১৫৬ রান। ঋষভ পন্থ দিনের দ্বিতীয় বলেই ছয় মেরে বুঝিয়ে দিয়েছিলেন ম্যাচ জিততেই ভারত নেমেছে। প্রথম ইনিংসের ভালো শুরু করেও বড় রান না পাওয়া ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠলেন। তিনি ফিরে গেলেও ভারত ততক্ষণে পায়ের তলায় অনেকটাই মাটি পেয়ে গিয়েছে। বাকি কাজ সারলেন অনুসূল – মানব সুতার রা। চতুর্থ দিনেই জয় এলো ভারতীয় শিবিরে।icc women’s world cup 2025 ফাইনালের আগে যা ছিল মহিলা ক্রিকেট দলের কাছে বাড়তি রসদ।।
#icc women’s world cup 2025


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে