সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বর : রাঁচির পরে রায়পুর। আবার সেঞ্চুরি বিরাট কোহলির।
স্টেডিয়াম পাল্টাচ্ছে, বিরাট কোহলি পাল্টাচ্ছেন না। দিন পাল্টালেও যুগ পাল্টাচ্ছে না। বিরাট যুগ অব্যাহত। কিং কোহলির ব্যাটিং ফর্ম যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিবসীয় ম্যাচে আবার সেঞ্চুরি হাঁকালেন তিনি। ৭ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সহযোগে ৯০ বলে রাজকীয় মহিমায় শতরান করলেন বিরাট। একদিনের ক্রিকেটে তাঁর ৫৩তম শত রান।
জবাব দেওয়ার কিছু নেই তবুও তাঁর ব্যাট যেন বলছে এখনই বিরাট শাসন শেষ হওয়ার নয়। বিরাট যুগ চলবেই। একদিনে তিনি যে সর্বকালের সর্ব সেরা ব্যাটসম্যান তা যেন প্রকাশ পাচ্ছে তাঁর শান্ত রাজকীয় উইলো দাপটে। টেস্টে যে দক্ষিণ আফ্রিকার যে যে বোলাররা ভারতকে পর্যুদস্ত করেছিল তারা কার্যত নতজানু বিরাটের আগ্রাসনের বিরুদ্ধে।
ঋতুরাজ গায়কোয়াড়কে সঙ্গী করে দক্ষিণ আফ্রিকার বোলিং কে অতি সাধারণ পর্যায়ে নামিয়ে আনলেন বিরাট। গাইকোয়াড় ও সেঞ্চুরি পেলেন। টিপিক্যাল ব্যাটসম্যানরা বুঝিয়ে দিচ্ছেন শুক্তোর উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করা সম্ভব নয়। বিরাট বোঝাচ্ছেন তাঁকে পরিমাপ করা, তাঁকে সীমিত পরিসরে বেঁধে রাখার চেষ্টা বৃথা। একদিনের ক্রিকেটেও তাঁর ব্যাটে টেস্ট ঘরানা আর টি টোয়েন্টির মিশ্রণ। ভয়ংকর আর সুন্দরের কাব্য লিখছেন বিরাট একদিনের ক্রিকেটের মধ্যে দিয়েই।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে