সময় কলকাতা ডেস্ক, ২০ জানুয়ারি : টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে ভাই হয়ে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে এমনটাই আশা ছিল বাংলাদেশের। পাকিস্তান ভাই হয়ে যে ভাইয়ের পাশে দাঁড়াবে এই আশা ক্রমেই বদ্ধমূল হচ্ছিল বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। কিন্তু সে গুড়ে বালি, সব আশায় জল ঢেলে দিয়ে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নাম প্রত্যাহার করার কোনও রকম মনোবাসনা নেই পাকিস্তানের। উল্লেখ্য, আইপিএলে বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুরকে খেলতে না দেওয়ায় ভারত বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক তলানিতে ঠেকে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে বললেও আইসিসি বাংলাদেশের দেওয়া শর্তে রাজি হয়নি। সে ক্ষেত্রে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাদের নাম প্রত্যাহার করে নিতে পারে এমনটাই সূত্রের খবর। বাংলাদেশ নিজেদের নাম প্রত্যাহার করার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। প্রাথমিকভাবে বাংলাদেশ আশা ও করেছিল, বাংলাদেশ অংশ না নিলে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণ করবে না। ফলে বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থান নিতে থাকে।কিন্তু বাস্তবে, সূত্রের খবর অনুযায়ী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। বিশ্বকাপে অংশ না নেওয়ার ইস্যুতে বাংলাদেশের পাশে নেই পাকিস্তান।ফলে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বলাই যায়,বাংলাদেশকে গাছে তুলে মই কেড়ে নিল পাকিস্তান।
সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে এরকম জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে । পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশের কথা বিবেচনা করছে, এরকম তথ্যেরও খন্ডন করা হয়েছে।
এর আগে পাকিস্তানি সংবাদ আউটলেট জিও নিউজ জানিয়েছে যে আইসিসির সাথে তাদের বিরোধের মধ্যে বাংলাদেশ কূটনৈতিক এবং ক্রিকেট সমর্থন চেয়ে পাকিস্তানের কাছে পৌঁছেছে। বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ার পরে এই অচলাবস্থা শুরু হয়, এমন একটি পদক্ষেপ যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ক্ষুব্ধ করেছিল বলে জানা গেছে।
বাংলাদেশ আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে এবং তাদের নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচগুলি ভারতের বাইরে সরানোর অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দেয়।বিসিবি তাদের খেলোয়াড়, স্টাফ এবং কর্মকর্তাদের জন্য “নিরাপত্তা এবং নিরাপত্তা” উদ্বেগের কথা উল্লেখ করেছে, কিন্তু আইসিসি অনুরোধটি প্রত্যাখ্যান করেছে, যা ভারতীয় ভেন্যুতে হুমকির মাত্রাকে “শূন্য থেকে নগণ্য” হিসাবে মূল্যায়ন করেছে। পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র এই বিষয়ে জানিয়ে দিয়েছে, নিরাপত্তা বা অন্য কোনো আঙ্গিকে ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ না করার কোনোরকম ভাবনাচিন্তা তাদের নেই।ফলে বাংলাদেশের প্রতিবাদ এখন একঘরে।।


More Stories
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার