Home » রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ

রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ

সময় কলকাতা ডেস্ক, ৯ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বার্তায় কবিগুরুকে একাধারে কালজয়ী লেখক, দার্শনিক, শিক্ষাবিদ এবং শিল্পী হিসেবে বর্ণনা করেছেন। তিনি লেখেন, “পঁচিশে বৈশাখের এই পুণ্য লগ্নে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। রবীন্দ্রনাথ ছিলেন অসাধারণ মেধা ও মননশীল এক চিন্তাবিদ। ভারতের শাশ্বত সভ্যতার কণ্ঠস্বর হিসেবে তিনি বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।”অন্যদিকে সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন,”পঁচিশে বৈশাখের এই পুণ্য দিনে বিশ্ববন্দিত শ্রেষ্ঠ চিন্তাবিদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে নিবেদন করি আমার অন্তহীন প্রণাম। রবীন্দ্রজয়ন্তী আমাদের কাছে বাংলা ভাষা-সংস্কৃতি ও ঐতিহ্যেরই এক নবজন্মের মহোৎসব। তাঁর সুগভীর জীবনদর্শন আমাদের প্রাত্যহিক পথচলার অবিনাশী আলোকবর্তিকা। তিনি আমাদের শিখিয়েছেন- বিভেদ নয়, মিলনই সত্য। উগ্র জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে সমগ্র মানবসভ্যতা যেন ঐক্যের মহামন্ত্রে দীক্ষিত হয়, এই শিক্ষাই তিনি বিশ্বচরাচরকে দিয়ে গিয়েছেন।”

 

About Post Author