সময় কলকাতা ডেস্ক, ১ মার্চ : কার্যত কোয়ার্টার ফাইনালে একার হাতে ম্যাচ জিতিয়ে ভারতকে সেমিফাইনালে নিয়ে গেলেন সঞ্জু স্যামসন। তাঁর ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের করা ৪ উইকেটে ১৯৫ টপকে গেল ভারত। ৫মার্চ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচ হবে মুম্বাইতে।
বারবার দলে এসেছেন, আবার ছিটকে গেছেন। সেঞ্চুরি করেও দলে ধারাবাহিক হতে পারেন নি অথচ এই মুহূর্তে বিরাট পরবর্তী জমানায় তাঁকেই টেকনিকলি সেরা ব্যাটসম্যান বলা হয়। ক্রিকেট প্রতিভার সঠিক মূল্যায়ন হয় নি বলা হয়। তিনি ইডেনের বুকে যে ইনিংস খেললেন তা সম্ভবত অম্লান থেকে যাবে যুগ যুগ ধরে। সামান্যতম ঝুঁকি না নিয়ে ১৩ টি চার আর ৪ টি ছয় মেরে চার বল বাকি থাকতেই এক নজির গড়ার কারিগর থাকলেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপে ভারতের ১৭৩ ছিল পূর্ববর্তী সর্বোচ্চ রান চেস।এদিন ভারতকে নিরাপদে সেমিফাইনালে তোলার নায়ক স্যামসন বুঝিয়ে দিলেন, এভাবেও ফিরে আসা যায়।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে