Home » বামেদের প্রকাশিত প্রার্থীতালিকা, কার সঙ্গে জোট সম্ভাবনা?

বামেদের প্রকাশিত প্রার্থীতালিকা, কার সঙ্গে জোট সম্ভাবনা?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে ১৯২ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে বামফ্রন্ট।যাদবপুর থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্য, উত্তরপাড়া থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং উত্তর দমদম থেকে দীপ্সিতা ধর লড়াই করবেন। এখন একটাই বিষয় বামেদের প্রথম প্রকাশিত প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরে প্রশ্ন হিসেবে উঠে এসেছে যে, বাকি ১০২ টি আসনে কারা প্রার্থী হতে পারেন, কার সঙ্গে জোট সম্ভাবনা রয়েছে? বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছেন আগামী তিন চার দিনের মধ্যেই বাকি তালিকা প্রকাশ করা হবে।

 

বহুপূর্বেই পরিষ্কার হয়ে গিয়েছে যে, বামেদের সঙ্গে কংগ্রেস ২০২৬ বিধানসভা নির্বাচনে লড়ছে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট বেঁধে বামেদের ভোটের বিষয়েও ধোঁয়াশা সম্পূর্ণ কাটে নি।।

কার সঙ্গে জোট সম্ভাবনা #বামফ্রন্টপ্রার্থীতালিকা

About Post Author