Home » আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ১৯ বছর বয়সী কুস্তিগীর সহ তিনজনকে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করার জন্য  এবং ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলতে থাকা ইরানে দেশজুড়ে অস্থিরতার জন্য ফাঁসি দেওয়া হল।

রাষ্ট্রীয় মিডিয়া এবং মানবাধিকার গোষ্ঠীগুলির মতে, ইরান জনসমক্ষে ফাঁসিতে অন্য দুই প্রতিবাদকারীর সাথে ১৯ বছর বয়সী চ্যাম্পিয়ন কুস্তিগীরকে মৃত্যুদণ্ড দিয়েছে।
বৃহস্পতিবার সাঈদ দাভোদি এবং মেহেদি ঘাসেমির সাথে উদীয়মান তারকা কুস্তিগীর সালেহ মোহাম্মদীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।এই তিনজনের বিরুদ্ধে 8 জানুয়ারী, ২০২৬-এ বিক্ষোভ চলাকালীন দুই পুলিশ সদস্যকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।।

About Post Author