সময় কলকাতা ডেস্ক, ১০ মে : বঙ্গে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। উল্লেখযোগ্যভাবে ভোটের ফল প্রকাশের পর থেকে একের পর এক রাজনৈতিক খুন হয়েই চলেছে। এবার হুগলির গোঘাটে খুন হলেন পঞ্চায়েত সদস্যের স্বামী ও তৃণমূল নেতা। রবিবার তাঁর দেহ উদ্ধার হয়।মৃতের নাম সহদেব বাগ। গোঘাটের নকুন্ডার কোটা এলাকার ঘটনা। মৃতের দেহের পাশে খুনের অস্ত্র হিসেবে একটি মুগুর উদ্ধার। মৃত তৃণমূল নেতা স্থানীয় পঞ্চায়েত সদস্যা চায়না বাগ কুন্ডার স্বামী। সহদেব বাগ শনিবার থেকে নিখোঁজ ছিলেন। রবিবার একটি ঝোঁপের কাছে তার দেহ উদ্ধার হয়। মাথায় ভোঁতা অস্ত্রের জোরালো একাধিক আঘাত ও রক্তের চিহ্ন ছিল। তৃণমূলের পক্ষ থেকে ও মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার সঙ্গে তাদের সংস্রব অস্বীকার করে জানিয়েছে, এই খুন তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল।।
গোঘাটে তৃণমূল নেতা খু*ন
Oplus_131072


More Stories
চম্পটরত ধ র্ষ *ণ-খু *নে অভিযুক্তকে পুলিশের গুলি
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
নতুন বাজেটে চা-বাগানে খুশি ও স্বস্তি