সময় কলকাতা ডেস্ক, ২৭ মে : আবার আইপিএল ফাইনালে আরসিবি। গতবারের চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৬ সালের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ৯২রানে হারিয়ে দিল গুজরাট টাইটান্সকে। প্রথমে ব্যাট করে রজত পতিদারের ৩৩ বলে করা ৯৩ রানের সৌজন্যে আর সি বি ৫ উইকেট ২৫৪ রান তোলে। বেঙ্গালুরু অধিনায়কের ইনিংসে ছিল ৯টি ওভার বাউন্ডারি। প্রথমদিকে কিছুটা নড়বড়ে থাকলেও ইনিংসের পরের দিকে কাউকে রেয়াত করেন নি পতিদার। তবে ব্যক্তিগত কুড়ি রানের মধ্যে দুবার জীবনদান পান পতিদার। পাল্টা ব্যাট করতে নেমে ১৬২ রানের বেশি তুলতে পারেনি গুজরাট। শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে গুজরাটের। টুর্নামেন্টের সবচেয়ে সফল ওপেনিং জুটি গিল এবং সুদর্শন এদিন ব্যর্থ হন। রাহুল তেওটিয়া ৬৮ রান করে রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
পতিদারের ধ্বংসলীলা, ফাইনালে আরসিবি


More Stories
২৯ বলে ৯৭, আইপিএলে বৈভব-ঝড়
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?
আইপিএল : প্লে-অফে চতুর্থ দল কে হবে