সময় কলকাতা ডেস্ক, ২৩ মে : এবছর আইপিএলের গ্রুপ লিগ শেষ পর্বে।রবিবারের মধ্যে নিশ্চিত হয়ে যাবে কোন দল প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা নেবে। ইতিমধ্যেই প্রথম তিনটি দল হিসেবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের জায়গা সুনিশ্চিত করে ফেলেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ শুক্রবার হারিয়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ফলে এখন প্রশ্ন চতুর্থ দল কে হবে? প্যাট কামিন্স ফিরে আসার পরে হায়দ্রাবাদ দলে ভারসাম্য বেড়েছে এবং এবারের টুর্নামেন্টে প্রথম দিকে এলোমেলো অবস্থা কাটিয়ে তারা একের পর এক ম্যাচ জিতেছে ও প্লে অফে পৌঁছে গিয়েছে । উল্টোদিকে, ঠিক বিপরীত দশা পাঞ্জাব কিংসের। দুর্দান্ত শুরু করে একের পর এক ম্যাচ জেতার পরে শেষ দিকে মুখ থুবড়ে পড়েছে তারা। শনিবার তারা মুখোমুখি হচ্ছে লখনৌ সুপার জায়েন্টস দলের যাদের দলে তারকার অভাব না থাকলেও এবছর তাদের পারফরম্যান্স করুণ। শনিবার পাঞ্জাব কিংস জয়ের রাস্তায় ফিরে এলে চাপ বাড়বে প্লে অফের দৌড়ে থাকা রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স-এর। তবে রাজস্থান রয়্যালস শেষ ম্যাচ জিতলে তাদের শেষ চার দলের মধ্যে থেকে প্লে অফে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। রবিবারের প্রথম খেলায় তারা মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। রাতের ম্যাচটি হবে কেকেআর ও দিল্লির মধ্যে। রাজস্থান, কলকাতা ও পাঞ্জাব তিনটি দলই যদি হেরে যায় সে ক্ষেত্রে দিল্লির গাণিতিক নিয়মে প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকলেও বাস্তবে ও কার্যত বিষয়টি অসম্ভব কারণ দিল্লি অনেকটাই পিছিয়ে আছে রানরেটে। রান রেট ভালো থাকায় মুম্বাই ম্যাচ জিততে পারলে প্লে অফে খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা রাজস্থান দলের।।
আইপিএল : প্লে-অফে চতুর্থ দল কে হবে
Oplus_131072


More Stories
আইপিএলে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা দিল্লির আছে কি ?
রোহিত রিকলটনে জয় মুম্বাইয়ের
মিচেল স্টার্ক এলেন, দিল্লি জিতল