Home » প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?

প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : টানটান উত্তেজনা আইপিএলে রবিবারের ম্যাচ ঘিরে।এবারের আইপিএলে চতুর্থ দল হিসাবে কোন দলকে প্লে-অফে খেলতে দেখা যাবে তা নির্ধারিত হবে রবিবার।  শনিবার সন্ধ্যেবেলা পাঞ্জাব জিতে ১৪ খেলায় ১৫ পয়েন্ট অর্জন করে ফেলেছে। দুওভার হাতে রেখে লখনৌ সুপার জায়ান্টস কে ৭ উইকেটে হারিয়ে নিজেদের শেষ চারে যাওয়ার স্বপ্ন জাগিয়ে তুলেছে পাঞ্জাব কিংস । তবে তাতেও সম্পূর্ণ  রক্ষে নেই পাঞ্জাবের । শনিবার দুর্দান্ত সেঞ্চুরি করেছেন শ্রেয়স আয়ার। তবুও রবিবারের ম্যাচ দুটির দিকে শ্রেয়স আয়ারের পাঞ্জাবকে তাকিয়ে থাকতেই হবে।

রবিবার  ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া রাজস্থান রয়্যালস যদি মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় তাহলে রাজস্থান প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে নেবে। সেক্ষেত্রে পাঞ্জাব ছিটকে যাবে। শুধু তাই নয়,রাজস্থান যদি জিতে যায় রবিবার আইপিএলের শেষ ম্যাচে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লির মধ্যে খেলার আর কোনো গুরুত্ব থাকবে না। যদি মুম্বাই রাজস্থানকে হারিয়ে দেয় তাহলে কলকাতার কাছে দিল্লির বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং সেক্ষেত্রেও কেকেআরের কাছে কাজ খুব সহজ হবে না। সেরকম পরিস্থিতিতে রান রেটে অনেকটাই এগিয়ে থাকা পাঞ্জাবকে টপকাতে হলে বড় ব্যবধানে দিল্লির বিরুদ্ধে জিততে হবে কলকাতাকে। আগে ব্যাট করলে ১৮০ থেকে ২২৫ রান করলে ৭৬ থেকে ৭৮ রানের ব্যবধানে জয়ী হতে হবে। আর একইরকম রান টার্গেট হিসেবে তাড়া করলে ১২ থেকে ১৩ ওভারের মধ্যে জয়ের লক্ষ্যে পৌঁছতে হবে। তবেই পাঞ্জাবের রান রেট টপকে যেতে পারবে কেকেআর। তবে রাজস্থান হারলে তবেই এই সমীকরণ কার্যকর হবে।অর্থাৎ এককথায় কলকাতা নাইট রাইডার্সের এখন রাজস্থান ম্যাচের দিকে তাকিয়ে থাকা ছাড়া গতি নেই। কলকাতার এখন প্লে অফে যাওয়া আর নিজেদের হাতে নেই।।

About Post Author