সময় কলকাতা ডেস্ক, ৬ জুন : গ্রীষ্মের কাঠফাটা দুপুরে পাঞ্জাবে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনে ভারতীয় ব্যাটসম্যানদের দাপট। বড় রানের ইনিংস করার লক্ষ্যে এগোচ্ছে ভারত। একদিনের ম্যাচের মেজাজে ফেলে প্রথম দিনের শেষে ৮৫ ওভারে তিন উইকেটে ৩৬৮ রান তুলেছে ভারত। ইতিমধ্যেই শতরান করেছেন কে এল রাহুল এবং শুভমান গিল। সামান্যর জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন সাই সুদর্শন। দ্রুত অর্ধ শতরান করে অপরাজিত আছেন ঋষভ পন্থ। যশস্বী ছাড়া সবাই বড় রান পেয়েছেন। এখনও ভারতের হয়ে ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর বা টেস্টে অভিষেককারী মানব সুতারদের ব্যাটিং বাকি ফলে ভারত ইতিমধ্যেই অনেকটাই স্বস্তিতে।।
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
Oplus_131072


More Stories
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী