Home » বেলজিয়ামের রুদ্ধশ্বাস জয়ে বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে রেফারির পেনাল্টি সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত?

বেলজিয়ামের রুদ্ধশ্বাস জয়ে বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে রেফারির পেনাল্টি সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা ডেস্ক, ২ জুলাই :2026Fifaworldcup বেলজিয়ামের রুদ্ধশ্বাস জয়ে বিতর্ক ! ১২০ মিনিট খেলার পরে ম্যাচ যখন  ট্রাইবেকারের ( পেনাল্টি শুট আউট ) দিকে এগোচ্ছে তখন রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দিলেন সেনেগালের বিপক্ষে আর এই একটি সিদ্ধান্ত ছিটকে দিল সেনেগালকে। রেফারির সিদ্ধান্ত বেলজিয়ামের হাতে তুলে দিল শেষ ষোলোতে পৌঁছে যাওয়ার দরজার চাবি। পেনাল্টিতে গোল করে বাজিমাত করল বেলজিয়াম। তবুও প্রশ্ন উঠছে রেফারির সিদ্ধান্ত কি সঠিক ছিল? কী বলছেন ফুটবল তারকা এবং ধারাভাষ্যকাররা? পেনাল্টি নিয়ে সেনেগালের বক্তব্যই বা কী?

এ নিয়ে সন্দেহের অবকাশ নেই যে, ফিফা বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের শেষ মুহূর্তের জয় এবং পেনাল্টি গোলটি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। অতিরিক্ত সময়ের ১২০ মিনিটে বেলজিয়ামের ইউরি টিলেমানসকে সেনেগালের ল্যামিন কামারা বক্সে ফেলে দিলে, ভিএআর (VAR) দেখে রেফারি পেনাল্টির নির্দেশ দেন । এই বিতর্কিত সিদ্ধান্তে সেনেগাল দল ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায়। রুদ্ধশ্বাস এই  ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত সেনেগাল ২-০ গোলে এগিয়ে ছিল । কিন্তু মাত্র তিন মিনিটের ব্যবধানে বেলজিয়াম দুই গোল শোধ করে খেলায় ফেরে । এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের শেষ মুহূর্তে (১২২ মিনিট) ওই বিতর্কিত পেনাল্টিটি দেওয়া হয় ।

প্রাক্তন ফুটবল তারকা ও ধারাভাষ্যকারদের প্রতিক্রিয়াটিভি ধারাভাষ্যকারদের প্রতিক্রিয়া :

টিএসএন (TSN) ও ইএসপিএন (ESPN)-এর প্যানেলে থাকা অনেক ফুটবল বিশেষজ্ঞ এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। প্রাক্তন ফুটবলারদের অনেকেই মন্তব্য করেন যে, বক্সের ভেতর যে সামান্য কন্টাক্ট (Contact) বা স্পর্শ হয়েছিল, তাতে পেনাল্টি দেওয়া যায় কি না তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ইএসপিএন এফসি (ESPN FC)-এর প্যানেলে এই ম্যাচের নাটকীয়তা নিয়ে চর্চা তুঙ্গে ওঠে  । প্রাক্তন তারকা ফ্রাঙ্ক লেবউফ (Frank Leboeuf) সরাসরি সন্দেহ প্রকাশ করে বলেন, টিলেমানসের মাটিতে লুটিয়ে পড়ার মতো যথেষ্ট ফাউল বা কন্টাক্ট সেখানে ছিল না। প্রাক্তন ইংলিশ স্ট্রাইকার ডায়ন ডাবলিন (Dion Dublin) বিবিসি (BBC)-কে বলেন, “ফুটবল এতটাই পাগল করা যে এই ম্যাচের শেষ পরিণতি নিয়ে কিছুই বলা যায় না।” এই বিতর্কিত সিদ্ধান্তের পর সেনেগালের কোচ পেপে থিয়াও (Pape Thiaw) ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটবল তাদের সাথে চরম নিষ্ঠুর আচরণ করেছে । পেপে থিয়াও এবং ডায়ন ডাবলিনের কথাকে নির্যাস ধরে বলা যায়, চলতি বিশ্বকাপে ফিফা ranking-এ ৯ নম্বর স্থানে থাকা বেলজিয়াম এবং ১৫ নম্বর স্থানে থাকা সেনেগালের মধ্যে মধ্যে তুল্য মূল্য  প্রতিদ্বন্দ্বিতার পরিণতি সেনেগালের সত্যিই যেন করুণ এবং নিষ্ঠুর! বলা যেতে পারে,ম্যাচ জিতলেন লুকাকু, হৃদয় জিতলেন সাদিও মানে! বিশ্বকাপ শেষ হয়ে যাবে, তবুও থেকে যাবে এই একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক।

আরও পড়ুন বিশ্বকাপের নতুন মারাদোনা কে?

বেলজিয়ামের রুদ্ধশ্বাস জয়ে বিতর্ক #২০২৬ফুটবলবিশ্বকাপ #2026Fifaworldcup #বেলজিয়াম #

About Post Author