Home » বিশ্বকাপের মহিলা বিচারপতি, মাঠের দুর্গা

বিশ্বকাপের মহিলা বিচারপতি, মাঠের দুর্গা

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৩ জুলাই :”শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন/স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে/যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন/সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন” – এরকমই  লিখেছিলেন কবি মল্লিকা সেনগুপ্ত,তবে এই শতকের আগেই নারীর ক্ষমতায়ন শুরু হয়েছে। দেশ শাসনেই হোক অথবা ফুটবল মাঠে।  নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের বিচারকের দায়িত্ব নারী পালন করছে বহুদিন ধরে । আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের সর্বোচ্চ ক্ষমতায় নারী এসেছেন বহুদিন আগেই। বিচারপতির দায়িত্ব নারীদের পালন করতে দেখা গিয়েছে যুগ যুগ ধরে। একুশ শতকে এসে ময়দানে পুরুষদের ক্রীড়া ক্ষেত্রেও বিচারকের ভূমিকায় নারী। এবারের বিশ্বকাপের মহিলা বিচারপতি বা সর্বোচ্চ বিচারক হিসেবে ৬ জন রেফারি এখন মহিলা ।

খেলার মাঠে সর্বোচ্চ বিচারক রেফারি। মহিলা রেফারিরা পুরুষ রেফারিদের চেয়ে এখন আর পিছিয়ে থাকছেন না। পুরুষদের প্রতিযোগিতায় রেফারিং করে অনন্য নজির গড়ে চলেছেন মহিলারা । ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে বিশ্বকাপের গ্রুপ পর্বে চেকিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে টোরি পেনসো, ব্রুক মায়ো এবং ক্যাথরিন নেসবিট একসাথে দায়িত্ব পালন করে পুরুষদের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম সম্পূর্ণ অল-উইমেন অন-ফিল্ড রেফারি ত্রয়ী হিসেবে এক অনন্য ইতিহাস গড়েছেন। তবে পুরুষদের ফুটবল খেলায় মহিলা রেফারিং-এর ইতিহাস বেশ কিছুটা পুরনো।

মহিলরা এগিয়ে চলেছেন -“যে রাঁধে সে চুলও বাঁধে”  বহু প্রচলিত প্রবাদ তাঁরা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন । সর্বোচ্চ পদে মহিলাদের আসীন হওয়ার ইতিহাস বহু পুরনো। অনেকেই জানেন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শ্রীলঙ্কার (তৎকালীন সিলন) সিরিমাভো বন্দরনাইকা । তিনি ১৯৬০ সালের ২১শে জুলাই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন আর্জেন্টিনার ইসাবেল মার্তিনেস দে পেরোন । তিনি ১৯৭৪ সালের ১ জুলাই থেকে ১৯৭৬ সালের ২৪ মার্চ পর্যন্ত আর্জেন্টিনার রাষ্ট্রপতির পদে ছিলেন । রাষ্ট্রের প্রধান হলো এরা কেউ  কেউ বিচারক ছিলেন না। বিশ্বের প্রথম মহিলা বিচারপতি বা বিচারক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স অ্যালেন (Florence Allen)। ১৯২২ সালে তিনি ওহাইও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নির্বাচিত হন। ফুটবল মাঠে পুরুষদের প্রথম শ্রেণীর ফুটবলে মহিলা রেফারিদের দেখা যেতে শুরু করে এই শতকেই।  এবারের পুরুষ বিশ্বকাপে মহিলা রেফারিদের ভূমিকা যেন ব্যাপ্তি পেয়েছে অনেক বেশি। এবার তিনজন মহিলা অনফিল্ড রেফারি মিলে পুরুষদের একটি ম্যাচ পরিচালনা করার ক্ষেত্রে ইতিহাস রচনা করেছেন।

বিশ্বকাপের মহিলা বিচারপতি  এবারের প্যানেলের কেউ নন। ২০২৬  ফিফা বিশ্বকাপের রেফারিদের প্যানেলে ৬ জন মহিলা থাকলেও মহিলাদের রেফারি হওয়ার প্রথম নজির গড়েন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট (Stéphanie Frappart)।  তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপে জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচটি পরিচালনা করে এই বিশ্বরেকর্ড গড়েন।  তবে সর্বোচ্চ স্তরে পুরুষদের ফুটবল প্রতিযোগিতার রেফারি হিসেবে পথপ্রদর্শক ছিলেন হু ইজ মহিলা রেফারি  নিকোল গেটিগনাট। ১৯৯৯ সালের মহিলা বিশ্বকাপের ফাইনাল খেলানো নিকোল ছিলেন ২০০৩ সালে উয়েফা (UEFA) আয়োজিত পুরুষদের ফুটবল প্রতিযোগিতার মহিলা রেফারি। তিনি ছিলেন ফুটবল মাঠে পুরুষদের প্রতিযোগিতায় প্রথম মহিলা রেফারি, প্রথম বিচারক  ।।

#2026FifaWorldcup

 

About Post Author