সময় কলকাতা ডেস্ক, ৪ জুলাই : বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থা এখন টিএমসির মতো হয়ে যাচ্ছে – বক্তা দিলীপ ঘোষ। আর্জেন্টিনা এখন টিএমসির মতো -বিবৃতির মাধ্যমে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফিফা বিশ্বকাপকে বঙ্গের রাজনীতির সঙ্গে মিশিয়ে দিলেন বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ।
বিশ্বকাপ এখন গ্রাস করেছে বাঙালিকে। রাত জেগে খেলা দেখছেন বঙ্গের মানুষ, বাদ যাচ্ছেন না রাজনৈতিক নেতারাও । বঙ্গের রাজনৈতিক নেতা-রা ফিফা বিশ্বকাপের মধ্যেও খুঁজে পাচ্ছেন বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। দিলীপ ঘোষ ও দেখছেন বিশ্বকাপ ফুটবল । তিনি আর্জেন্টিনার মধ্যে খুঁজে পাচ্ছেন হালফিলের তৃণমূলকে। ভোর রাতে আর্জেন্টিনা বনাম কেপভার্দে- র রুদ্ধশ্বাস খেলা দেখে সাত সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ” আর্জেন্টিনার অবস্থা এখন টিএমসির মতো হয়ে যাচ্ছে। টিএমসির কথায় এখানে পাতা নড়ত,সূর্য উঠত অথচ এখন টিএমসির দুই দল পার্টি অফিস দখলের জন্য লড়াই করছে। ” তিনি এও বলেন,” বিশ্ববিখ্যাত বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সম্পর্কে আমাদের খুব উচ্চ ধারণা ছিল। আর্জেন্টিনাকে আটকে দিচ্ছে অজ্ঞাতকুলশীল দেশ। এটা খুব চিন্তার বিষয়।” তৃণমূলের বঙ্গে পতনকে অঘটন কিনা তা না বললেও, দিলীপ ঘোষ বললেন যে বিশ্বকাপে প্রতিবার অঘটন হয় এবং অঘটনের দিকে তিনি তাকিয়ে আছেন। উল্লেখ্য, শনিবার ভারতীয় সময় ভোরের খেলায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনা ১২০ মিনিট টানটান লড়াইয়ের শেষে দিলীপ ঘোষ কথিত ” অজ্ঞাতকুলশীল ” কেপ ভার্দেকে ৩-২ গোল হারিয়ে দেয়। ম্যাচে প্রথমার্ধে মেসির করা গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও এক সময় কাব্রাল, ভোজিনহার দেশ খেলার ফলাফল ২-২ করে দেয়। ১১১ মিনিটের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত হার মানতে হয় কেপ ভার্দেকে।
আরও পড়ুন বিশ্বকাপের নতুন মারাদোনা কে?


More Stories
“বাড়ি তালা দেওয়া যায়, হৃদয়ে তালা দেওয়া যায় না”- মমতার মাস্টারস্ট্রোক
আমাদের সন্তানের রক্তে শিক্ষামন্ত্রীর জন্মদিনের কেক হতে পারে না : মহুয়া মৈত্র
বঞ্চিত অন্নপূর্ণাদের বিক্ষোভে নড়ে চড়ে বসল প্রশাসন