সানি রায়, সময় কলকাতা, ২৭ জুলাই : উত্তরবঙ্গ সফরে এসে তিনি জল্পেশ মন্দিরে এলেন, দেখলেন ও ছুঁয়ে গেলেন মানুষের মন।মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার জল্পেশ মন্দিরে এলেন শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির ঐতিহাসিক জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটি আমাদের গভীর আস্থার প্রতীক।”
মন্দির প্রাঙ্গণে উপনীত শুভেন্দু অধিকারী বলেন, আজ শ্রাবণ মাসের পবিত্র সোমবারে বাবা জল্পেশ্বরের পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি স্পষ্ট জানান যে, আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জল্পেশ মন্দিরের সামগ্রিক পরিকাঠামো এবং এই অঞ্চলের প্রগতির জন্য একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। জলপাইগুড়ি সফরে এসে বাবা জল্পেশের দর্শন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “জলপাইগুড়িতে এসেছি, আর বাবা জল্পেশের কাছে যাব না, তাই হয় নাকি?”মুখ্যমন্ত্রী হিসেবে জল্পেশ মন্দিরে এটিই তাঁর প্রথম সফর ছিল। সেখানে তিনি গর্ভগৃহে প্রবেশ করে মহাদেবের আরাধনা করেন এবং আকন্দ ফুল, পদ্মফুল দিয়ে পুজো সম্পন্ন করেন।সবমিলিয়ে, মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে আধ্যাত্বিক রীতিনীতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে গেল প্রশাসন যা নজিরবিহীন।।


More Stories
শুভমান গিল ২৭
আকে লোবা কি ইস্টবেঙ্গলের সর্বকালের সবচেয়ে দামি প্লেয়ার?
গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে প্রজ্ঞানন্দ