সময় কলকাতা ডেস্ক, ৮ অগাস্ট : অস্ট্রেলিয়ার মাটিতে ৫৪ রানে খতম বাংলাদেশ। অস্ট্রেলিয়া সফরে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ পড়ল লজ্জার মুখে। তিন দিনের ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হারতে হল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে গেল মাত্র ৫৪ রানে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে বাংলাদেশের এই ব্যাটিং ধসের মূল নায়ক ২২ বছর বয়সী আনকোরা বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এই বোলার একাই ২৫ রান খরচ করে ৮টি উইকেট শিকার করেন। মাত্র একজন (তানজিম সাজিদ ) ছাড়া বাংলাদেশের কেউ-ই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।অস্ট্রেলিয়া একাদশের ৩৫৫ রানের জবাবে প্রথম হিংসে ২৬৩ রান করেছিল বাংলাদেশ। উল্লেখ্য, আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হবে।।
অস্ট্রেলিয়ায় ৫৪ রানে খতম বাংলাদেশ, ইনিংসে হার, অখ্যাত তরুণের ৮ উইকেট
Oplus_131072


More Stories
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা
মহামেডানের ভন্ডুল ম্যাচের দায়িত্ব পেল বারাসাত
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ