Home » অবশেষে গ্রেফতার অভিষেক

অবশেষে গ্রেফতার অভিষেক

Oplus_131072

সময় কলকাতা, ১১ অগাস্ট : আশঙ্কা ছিল তিনি গ্রেফতার হতে পারেন যে কোনো মুহূর্তে। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ জমা পড়েছিল আগেই, হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল । অবশেষে গ্রেফতার হলেন অভিষেক পোড়েল ।তাঁকে গ্রেফতার করেছে মগরা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বাংলার প্রতিশ্রুতিমান উইকেটরক্ষক অভিষেককে ধর্ষণ এবং ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বিষয়টি আদালতের নজরে ছিল। তার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।

পুলিশি সূত্র অনুযায়ী আইপিএল (IPL) ও বাংলার ক্রিকেটার অভিষেককে  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে হুগলির মগরা থানার পুলিশ। ১১ আগস্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই তারকা উইকেটকিপার-ব্যাটারের আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়ার পরই পুলিশ এই পদক্ষেপ নেয়। তবে অভিষেক পোড়েল তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

Oplus_131072

উল্লেখ্য, বর্তমানে কর্ণাটকের বাসিন্দা এক ডাক্তারি পড়ুয়া তরুণী অভিষেকের বিরুদ্ধে ধর্ষণ, জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ এনেছিলেন । ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারা সহ মোট ১৯টি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযোগকারিণী জানান, সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি ফ্ল্যাটে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়।
কলকাতা হাইকোর্ট ক্রিকেটারের আগাম জামিনের আবেদন খারিজ করে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়। ওই তরুণীর ব্যক্তিগত ছবি বা ভিডিও যাতে ভাইরাল না হতে পারে, সেই কারণে আদালতের নির্দেশে অভিষেকের মোবাইল ফোন, ল্যাপটপসহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ।সোমবার রাতে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং দীর্ঘক্ষণ জেরার পর মঙ্গলবার দুপুরে তাঁকে আনুষ্ঠানিকভাবে মেডিকেল টেস্ট করিয়ে চুঁচুড়া আদালতে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।।

About Post Author