Home » ইস্টবেঙ্গলের সাফল্যের দিনে তুর্কমেনিস্তানে গোয়ার হার

ইস্টবেঙ্গলের সাফল্যের দিনে তুর্কমেনিস্তানে গোয়ার হার

সময় কলকাতা ডেস্ক, ১২ অগাস্ট : এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্রাথমিক পর্যায়ে ইস্টবেঙ্গলের অসামান্য সাফল্যের দিনে হোঁচট খেল এফসি গোয়া। মাত্র তিন বছর আগে প্রতিষ্ঠিত তুর্কমেনিস্তানের  এফকে আরকাদাগ ঘরোয়া সাফল্যের পরে আন্তর্জাতিক ক্ষেত্রেও একের পর  বাজিমাত করেই চলেছে।  এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর (AFC Champions League Two) প্লে-অফ ম্যাচে তারা এদিন ভারতের এফসি গোয়া দলকে ৩-০ গোলে পরাজিত করল। উল্লেখ্য, ইস্টবেঙ্গলকেও ঘরে ও বাইরে  হারিয়েছিল আরকাদাগ। তবে ইস্টবেঙ্গল দুটি ম্যাচে শেষ পর্যন্ত টানটান লড়াই চালিয়েছিল। ২০২৫ সালে নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল এক গোলে হেরে গেলেও অ্যাওয়ে ম্যাচে তুর্কমেনিস্তানে গিয়ে ৮৭ মিনিট পর্যন্ত ১ গোলে এগিয়ে থেকেও খেলার অন্তিম মুহূর্তে দুটি গোল খেয়ে যায়। তবে গোয়া এদিন তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি। ফলে ইস্টবেঙ্গল কোয়েতের দল আল আরাবিকে ৪-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও গোয়া প্রাথমিক রাউন্ড থেকেই ছিটকে গেল।।

About Post Author