সানি রায়, ধূপগুড়ি : লজের বন্ধ কামরায় ব্যাভিচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক সন্তানের জননী এবং পরপুরুষ-প্রেমিক। ধুপগুড়ির একটি লজে প্রেমিকযুগল পাকড়াও হলেন মহিলার স্বামীর আত্মীয়-স্বজনের হাতে, তারপরে জনরোষ আছড়ে পড়ল। জনতার হাতে আটক দুজনকে এলাকায় নিয়ে গিয়ে দড়ি বেঁধে রাখা হল, জুটল মারধর।
ধুপগুড়িতে পরকীয়া কাণ্ডে ধরা পড়ায় আইনের তোয়াক্কা করেননি এলাকাবাসী। উল্লেখ্য, পরকীয়ার বিরুদ্ধে সেরকম জোরদার আইন আপাতদৃষ্টিতে নেই, তাই বলে আইনে সম্পূর্ণ ছাড় ও নেই ।পরকীয়া ফৌজদারি অপরাধ না হলেও সমাজের এবং আইনের চোখে এর বেশ কিছু ভয়ঙ্কর প্রভাব, আইনগতদিক রয়েছে। হিন্দু বিবাহ আইন (Hindu Marriage Act, 1955)-এর ১৩(১)(i) ধারা এবং অন্যান্য ব্যক্তিগত আইন অনুযায়ী, কোনো সঙ্গী পরকীয়া করলে অপরজন এই যুক্তিতে সরাসরি বিবাহবিচ্ছেদের (Divorce) মামলা করতে পারেন।খোরপোশ বা ভরণপোষণ বাতিল হতে পারে। কোনো স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত থাকেন বা ব্যভিচারের জীবনযাপন করেন, তবে ফৌজদারি কার্যবিধি (CrPC)-র ১২৫(৪) ধারা অনুযায়ী তিনি স্বামীর কাছ থেকে কোনো ভরণপোষণ বা খোরপোশ (Alimony/Maintenance) পাওয়ার অধিকারী হন না। এছাড়াও পরকীয়া সন্তানদের উপরে অত্যন্ত খারাপ প্রভাব ফেলতে পারে। এক্ষেত্রে আইনে সন্তানের উপরে অধিকার হারানোর সম্ভাবনা থাকে। এছাড়াও আইনি ব্যবস্থা রয়েছে যদি একজনের পরকীয়ার ফলে অপরজন মানসিক আঘাত বা ট্রমার শিকার হন সে ক্ষেত্রেও আইন রয়েছে। আইনগত দিক কেউ এড়িয়ে যেতেই পারেন কিন্তু সমাজের ভ্রূকুটি এড়ানো অধিকাংশ ক্ষেত্রেই সম্ভবপর নয়। যদিও পরকীয়া করতে গিয়ে ধরা পড়লে সেক্ষেত্রে সালিশি সভা বা গ্রাম্য বিচার সভায় আইন নিজের হাতে তুলে নিয়ে যেকোনো বিচার দন্ডনীয় অপরাধ।
আইন যাই বলুক, সাধারণভাবে সমাজ পরকীয়া মানে না।সাধারণত, মানুষ এখনো ব্যভিচারী মানুষদের পরকীয়াকে সমাজে অত্যন্ত কঠোরহাতে দমন করেন। হাতেনাতে ধরা পড়লে কথাই নেই! ধুপগুড়িতে তেমনটাই হল।
নিজের সন্তানকে স্কুলে দিয়ে তরুণী তার প্রেমিকের হাত ধরে ধুপগুড়িতে একটি বেসরকারি লজে প্রেম-লীলা করতে গিয়ে ধরা পড়লেন গৃহবধুর আত্মীয়-স্বজনের হাতে। তারপরেই তারাই তার পাড়ায় নিয়ে গিয়ে প্রেমিককে উত্তম-মধ্যম দিয়ে প্রেমিক প্রেমিকা দুজনকে দড়ি দিয়ে বেঁধে রেখে দীর্ঘক্ষণ। অবশেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে উদ্ধার করে।।।


More Stories
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম