দীপ সেন, ২৪ অগাস্ট : আগুন সার্ভিস সেন্টারে।সপ্তাহের শুরুতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার ভোর-রাতে কলকাতা বিমানবন্দরের কাছে যশোর রোডের উপর বাঁকড়া খাল অঞ্চলে নামি গাড়ি প্রস্ততকারক সংস্থার সার্ভিস সেন্টারে আগুন লাগে। ভোর চারটে নাগাদ আগুন লাগে ওই সার্ভিস সেন্টারে। এরপরে আগুন গোটা সার্ভিস সেন্টারে ছড়িয়ে পড়ে। আগুনে জেড়ে গাড়ির সার্ভিস সেন্টারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। স্থানীয় সূত্রে খবর, ভষ্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৩০টি চার চাকা।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় দমকল। আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালায়। মধ্যমগ্রাম ও বিরাটি ফায়ার স্টেশন থেকে দমকলের গাড়ি প্রথমে এসে পৌছায়। এরপর আগুনের তীব্রতা দেখে আরও ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌছায়। শেষে ৮টা ইঞ্জিনের চেষ্টায় ঘন্টা তিনেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনার হতাহতের কোন খবর নেই। আগুনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।।
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
Oplus_131072


More Stories
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!
টাকা পাননি অন্নপূর্ণারা, ধূপগুড়ি পুরসভায় বিক্ষোভ
বাস্তুঘুঘুর আখড়া বহাল তবিয়তে , রয়েছে ভালো তৃণমূল : গার্গী