Home » আবার নায়কের ভূমিকায় লোকো পাইলট

আবার নায়কের ভূমিকায় লোকো পাইলট

Oplus_131072

সানি রায়, ডুয়ার্স : আবার নায়কের ভূমিকায় লোকো পাইলট।রেলচালকদের তৎপরতায় রক্ষা পেল হাতির দল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ধুবড়ি-শিলিগুড়ি ডেমু ট্রেন। ডুয়ার্সের ট্রেন লাইনে আবারও ট্রেন চালকদের ভূমিকা মন কারলো ডুয়ার্স বাসীর। প্রশংসায় পঞ্চমুখ পশুপ্রেমীরাও।বুদ্ধির জেরে এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একদল বন্য হাতি। গতকাল রাতে নাগরাকাটা ও চালসা স্টেশনের মধ্যবর্তী রেল ট্র্যাকে চালকদের সতর্কতায় প্রাণ বাঁচল একঝাঁক হাতির। উত্তর-পূর্ব ভারতীয় রেল সুত্রে খবর, গতকাল রাত ঠিক ০৮:১০ মিনিট নাগাদ ৭৫৭৪২ ডাউন ধুবড়ি-শিলিগুড়ি ডেমু ট্রেনটি ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা এবং চালসা স্টেশনের মাঝ দিয়ে যাচ্ছিল। ৬৮/১ কিলোমিটার পয়েন্টের কাছাকাছি পৌঁছানো মাত্রই ট্রেনের লোকো পাইলট শ্রী অরুণাভ মিত্র এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট শ্রী তপন কুমার কার্জী লক্ষ্য করেন, একদল হাতি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে।অন্ধকার ট্র্যাকে হাতির দলকে দেখামাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে জরুরি ব্রেক কষে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন দুই চালক। ট্রেনটি লাইনের ওপর দাঁড়িয়ে পড়ায় হাতির দলটি কোনো আঘাত ছাড়াই নিরাপদে জঙ্গল পার হয়ে চলে যায়। রেল চালকদের এই দ্রুত সিদ্ধান্ত এবং বন্যপ্রাণের প্রতি সংবেদনশীলতার প্রশংসা করেছেন পরিবেশপ্রেমী থেকে শুরু করে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য ডুয়ার্সের বনজঙ্গল চীরে এই ট্রেন লাইনে গত তিন মাস থেকে ট্রেন চালকের তৎপরতায় লাগাতার এ ধরনের ছবি ধরা পড়ছে।।

About Post Author