Home » পন্থের নয়া কীর্তি

পন্থের নয়া কীর্তি

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। উইকেটের পেছনে গ্লাভস হাতে বা উইকেটের সামনে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ছেন তিনি। এবার ব্যাট হাতে ধোনির রেকর্ড ভাঙলেন তিনি।

আক্রমণাত্মক ব্যাটিং এবং দুর্দান্ত উইকেটকিপিংয়ে নজর কাড়া তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক বড় বড় রেকর্ড গড়েছেন। এবার ভারতীয় উইকেট কিপার হিসেবে টেস্টে বিদেশের মাটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন ঋষভ পন্থ । সোমবার শ্রীলঙ্কায় 63 রানের ইনিংস খেলে তিনি মহেন্দ্র সিং ধোনির 2496 রানের রেকর্ড ভেঙে দিলেন। বিদেশের মাটিতে আড়াই হাজার রানের মাইলফলক ছুলেন হৃষভ পন্থ। বিদেশের মাটিতে সর্বাধিক রানের রেকর্ড অ্যাডাম গিলক্রিস্টের যিনি করেছেন 2634 রান। আর 100 রান করলেই বিদেশের মাটিতে টেস্টে সর্বাধিক রানের রেকর্ড গড়ে বিশ্ব রেকর্ড গড়বেন পন্থ। উল্লেখ্য টেস্ট ক্রিকেটে উইকেট কিপারদের তালিকায়  সর্বোচ্চ রানের অধিকারী ও অ্যাডাম গিলক্রিস্ট। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান মহেন্দ্র সিং ধোনির। ধোনি 90 টি টেস্ট খেলে 4876 রান করেছেন। 52 টি টেস্ট খেলার পন্থের সংগ্রহ 3665। বর্তমানে যে সমস্ত উইকেট কিপার টেস্ট খেলছেন তাদের মধ্যে ঋষভ পন্থ সর্বাধিক রানের অধিকারী।।

About Post Author