Home » চক্ষু চিকিৎসার পরে আবার কারাগারে ইমরান

চক্ষু চিকিৎসার পরে আবার কারাগারে ইমরান

Oplus_131072

সময় কলকাতা, ১১ নভেম্বর : ক্রিকেটবিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার এবং পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক হিসেবেই তাকে গণ্য করা হয় । কারাগারের অন্ধকারে দিন কাটছে তার।পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গতকাল রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) চোখ পরীক্ষা ও চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে তাঁকে। আজ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্য সংবাদমাধ্যম সূত্রের খবর,তার ডান চোখের রেটিনার সমস্যাজনিত কারণে চিকিৎসকরা অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোররাত আড়াইটার দিকে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সূত্র জানিয়েছে, ইমরানের রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়েছে তাঁকে। ওই সূত্রের কথা, ‘তাঁর রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল…গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ৮৮ টি টেস্ট খেলে ৩৬২ টি উইকেট পেয়েছেন এবং ৩৮০৭ রানের অধিকারী ইমরান খান। তাঁর অধিনায়কত্বে ১৯৯২ সালে পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল।

About Post Author