সময় কলকাতা : ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান । দুই দলই সেমিফাইনালে জিতেছে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ভারত আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে ৮ উইকেটে। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অন্য সেমিফাইনালে আফগানিস্তানকে পরাজিত করেছে ভারত। আগামী ১৪ নভেম্বর ২০২৬ ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে । এদিন বাংলাদেশকে ১৩৮ রানে অলআউট করে এক উইকেটে ১৪১ রান তুলে নেয় পাকিস্তান। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আট উইকেটে ২২৭ রান তোলে আফগানিস্তান । ঈশান সুদ তিনটি উইকেট পান। ভারত ৭৯ বল বাকি থাকতেই অনায়াসে২২৮ রানের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি ৯৩ এবং আর্যবির সেবাগ ৫১ রান করেন। দুই ওপেনার আউট হওয়ার পরে ভি কে বিনীত ও যশবর্ধন চৌহান ভারতকে জয় লক্ষ্যে পৌঁছে দেন বিনীত ৫৭ এবং যশবর্ধন ১৬ রানে অপরাজিত থেকে যান।।
ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান


More Stories
সাফ সেমিফাইনালে ভারত
চক্ষু চিকিৎসার পরে আবার কারাগারে ইমরান
চালকের আসনে পাকিস্তান