Home » বাংলাদেশে নতুন করে অশান্তির অশনি সংকেত, আগুন ইউনুসের বাড়িতে

বাংলাদেশে নতুন করে অশান্তির অশনি সংকেত, আগুন ইউনুসের বাড়িতে

Oplus_131072

সময় কলকাতা : গত কয়েকদিন ধরে অশান্তির আঁচ পাওয়া যাচ্ছিল গোপালগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে। এবার অবস্থা দিয়ে নিয়ন্ত্রণের বাইরে যেতে চলেছে তার অশনি সংকেত মিললো। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। অগ্নিকান্ডের সূত্রপাত হয় পেট্রোল বোমা থেকে।  দুর্বৃত্তরা তিনতলা ভবনটির নিচতলা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করলে একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে তা ভবনের অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি। নিচতলায় কেউ বসবাস করেন না। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন, তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ঘটনা প্রমাণ করে দিল বাংলাদেশের পরিস্থিতি আবার উদ্বেগজনক।।

About Post Author