Home » জমিজট কাটাতে ও কাঁটাতার দিতে গুরুদায়িত্ব নন্দিনীকে

জমিজট কাটাতে ও কাঁটাতার দিতে গুরুদায়িত্ব নন্দিনীকে

সময় কলকাতা ডেস্ক, ১৪ মে : নবনির্বাচিত বিজেপি সরকার গুরুদায়িত্ব দিল অপসারিত মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। অনুপ্রবেশ সমস্যা রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক বারংবার তাদের ঘোষিত নীতি জানিয়ে চলেছে। এবার সেই নীতির বাস্তবায়নে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফকে  জমি দেওয়া এবং কাঁটাতার দিতে গুরুদায়িত্ব নন্দিনীকে। উল্লেখ্য শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেওয়ার পরেই  বিএসএফের জমি জটের সমস্যার সমাধানে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। আর সেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তাঁকে মুখ্যসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নির্বাচনী নির্ঘণ্ট বাজতেই তাঁকে সেই পদ থেকে সরিয়েছিল কমিশন। এখন তাঁকেই দেওয়া হয়েছে এমন একটি গুরুদায়িত্ব যেখানে ৪৫ দিনের মধ্যে কাঁটাতার না থাকা জায়গায় বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার।।

 

About Post Author