Home » চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে বারাসাতের পথে নাগরিক মঞ্চ

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে বারাসাতের পথে নাগরিক মঞ্চ

Oplus_131072

দীপ সেন,২৭ সেপ্টেম্বর, ২০২৬: বাংলাদেশের সনাতন জাগরণ জোটের বিশিষ্ট নেতা ও সংখ্যা লঘু সম্প্রদায়ের অধিকারের আন্দোলনকারী চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর মুক্তি চেয়ে উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতে বিরাট মিছিল। আর দুমাস হলেই দু বছর পূর্ণ হবে বাংলাদেশের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারির। তিনি আজও বাংলাদেশের কারাগারে। একাধিক মামলায় তাঁর জামিন তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। বয়ে গিয়েছে অনেক জল। মায়ের মৃত্যুর আগে বারবার আবেদন করলেও মাকে দেখতে দেওয়া হয়নি তাঁকে। কী এমন করেছিলেন চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু? তাঁর সম্পর্কে কী তথ্য পাওয়া যায়?

উল্লেখ্য,  তাঁর প্রকৃত নাম চন্দন কুমার ধর। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট হিন্দু নেতা। চিন্ময় কৃষ্ণ আগে ইস্কনের নেতা এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ। দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্যের বিরুদ্ধে তিনি বরাবর সোচ্চার ছিলেন। তার গ্রেফতারের পরে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে।বলা হয়েছিল ইউনুসের আমলে গ্রেফতার হওয়া চিন্ময় দাসের গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কার্যনির্বাহী সরকার সরে গিয়েছে, নির্বাচনের পরে এসেছে তারেক রহমানের সরকার। চিন্ময় দাসের মুক্তি আজও মেলেনি। বাংলাদেশের জেলে বন্দি নেতার মুক্তি চেয়ে পথে নামল বারাসাতের নাগরিক মঞ্চ।।

About Post Author