পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক মন্তব্য করে নিজের গণ্ডি ছাড়িয়ে ফেলছেন এমনটাই মনে করছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ও কৃষ্ণ রাও। উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, অস্থিরতা বাড়ার পেছনে দায়ী হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের নীরবতা। বিচারব্যবস্থা ও বিচারপতিদের নিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং বিচারপতি কৃষ্ণ রাও তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। পৃথক দুটি মামলার শুনানিতে এই দুই বিচারপতি ডায়মন্ড হারবারের সাংসদের মন্তব্যের কঠোর সমালোচনা করেন। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বিচারব্যবস্থা পুরোপুরি নিরপেক্ষ নয় এবং একটি অংশের ওপর রাজনৈতিক চাপ কাজ করছে। তিনি বলেন, বিচারব্যবস্থা নিরপেক্ষ হলে তা কাজে ও পদক্ষেপে স্পষ্ট হওয়া উচিত। তিনি এ বিষয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের একাংশকে দায়ী করেন।
শুক্রবার ডিজে বাজানোর হুঁশিয়ারি’ সংক্রান্ত একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তীব্র উষ্মা প্রকাশ করেন। আদালত শোকজ করার পরেও সাংসদ বিচারপতিদের নিয়ে মন্তব্য করায় বিচারপতি ভট্টাচার্য তা “অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক এবং যন্ত্রণাদায়ক” বলে অভিহিত করেন।অভিষেকের আইনজীবীর উদ্দেশে বিচারপতি প্রশ্ন তোলেন, একজন সাংসদ তথা আইন প্রণেতা যদি এমন মন্তব্য করেন, তবে সাধারণ মানুষ ও তাঁর অনুগামীদের কাছে কী বার্তা যায়! তিনি এও বলেন এরকম মন্তব্য অনায়াসে এড়ানো যেত।রাজ্যের তরফে রক্ষাকবচ বাড়ানোর বিরোধিতা করা হলেও আদালত জানায় যে, আদালতের বিরুদ্ধে মন্তব্যের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। শেষ পর্যন্ত ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়। কয়েকদিনের মধ্যে বিচারপতিদের এ নিয়ে অভিষেক প্রসঙ্গে এরকম দ্বিতীয় কড়া প্রতিক্রিয়া। কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড-প্লাস’ নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও সাংসদের মন্তব্যের কড়া সমালোচনা করেন।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
সাতখুন মাফ!হেলমেটহীন বাইক ৱ্যালি বিজেপির!
চোখের চিকিৎসা করতে বিদেশ যেতে সুপ্রিম কোর্টে অভিষেক