Home » চোখের চিকিৎসা করতে বিদেশ যেতে সুপ্রিম কোর্টে অভিষেক

চোখের চিকিৎসা করতে বিদেশ যেতে সুপ্রিম কোর্টে অভিষেক

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৭ অগাস্ট : অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাবেনই চোখের চিকিৎসা করাতে। প্রথমে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট তারপরে আবার হাইকোর্ট। সর্বত্র প্রত্যাখ্যাত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেশের কোন হাসপাতালে চোখের চিকিৎসা করাতে রাজি নন।। এবার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করতে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর, তিনি পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর আইনজীবীরা দেশের সর্বোচ্চ আদালতে এই আবেদন দাখিল করেন, যার শুনানি আগামী সপ্তাহে হতে পারে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছিল । ৫ আগস্ট ২০২৬ তারিখে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই রায় প্রদান করে। নাছোড়বান্দা  অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।।

About Post Author