পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : বলকে সোজা সীমানার ওপারে তুলে মারার রাজা তিনি। ওভার বাউন্ডারি মারা ঋষভ পন্থের কাছে খুবই স্বাভাবিক বিষয়। অর্ধশতরান করলে তাঁর ইনিংসে কয়েকটি ছক্কা থাকবেই। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসের তৃতীয় দিনে তাঁর অপরাজিত পঞ্চান্ন রানে যথারীতি ছিল দুটি ছক্কা। এই দুটি ছয় ধরলে টেস্ট ক্রিকেটে তাঁর মোট ছক্কার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৪। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে সর্বাধিক ওভার বাউন্ডারি মারার শিরোপা অর্জনের দৌড়ে তিনি দ্রুত এগোচ্ছেন।তাঁর সামনে রয়েছেন বেন স্টোকস ও ব্রান্ডন ম্যাকুলাম। বেন স্টোকস ১৩৮ টি ছয় মেরেছেন ১২২টি টেস্ট খেলে।ম্যাকুলামকে প্রায় ছুঁয়ে ফেলেছেন পন্থ। ম্যাকুলামের ১০৭ টি ছক্কা রয়েছে ১০১ টি টেস্টে। প্রসঙ্গত গিলক্রিস্ট কে আগেই পন্থ পেছনে ফেলেছেন। ৯৬ টি টেস্টে গিলক্রিস্টের ওভার বাউন্ডারি সংখ্যা ১০০। টেস্ট ক্রিকেটে একশ ছক্কা ধারী ক্লাবের সদস্য এই চারজনই। তবে ওয়েলিংটন টেস্ট ধরলে ঋষভ পন্থ মাত্র ৫৩ টি টেস্ট খেলেছেন। নিউজিল্যান্ডের মাটিতে তিনি আরও একটি টেস্ট পাবেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ম্যাকুলামের রেকর্ড ভাঙতে। সেক্ষেত্রে টেস্টে ছক্কার শিরোপা পেতে তাঁর সামনে থাকবেন শুধুমাত্র বেন স্টোকস।।
টেস্টে ছক্কার শিরোপার দৌড়ে ঋষভ
Oplus_131072


More Stories
বিশ্বত্রাস সাইমন হারমার
আবার পাকিস্তান বধ! সাফ চ্যাম্পিয়ন ভারত
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের সামনে বিশাল রানের টার্গেট খাড়া করল পাকিস্তান