সময় কলকাতা, ২৮ নভেম্বর : নাম তুলে নিল মহামেডান। সাদা কালোর কালো দিন। দুদিন আগেই আইএফএলে রাজস্থানের কাছে চার গোল খাওয়ার গ্লানি কাটতে না কাটতেই সমর্থকদের কাছে ধাক্কা। শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাব ইন্ডিয়ান ফুটবল লিগ থেকে নামই তুলে নিল। অর্থাৎ সুস্পষ্ট একাধিক ভাবে চেষ্টা করলেও সামগ্রিকভাবে আর্থিক সংকট কাটিয়ে লিগে টিকে থাকার ক্ষেত্রে প্রচেষ্টা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাবের বৈঠকে মাঠ সংক্রান্ত সাময়িক কিছু সুরাহা মিললেও, ক্লাবের মূল আর্থিক সমস্যা এবং নতুন ইনভেস্টর না পাওয়ার জেরে তারা শেষ পর্যন্ত ইন্ডিয়ান ফুটবল লিগ (IFL) থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৫ নভেম্বর ২০২৬-প্রাপ্ত খবর অনুযায়ী, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র সহযোগিতায় মহামেডান স্পোর্টিং ক্লাবকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বিনামূল্যে বাকি হোম ম্যাচগুলো আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। এই সহযোগিতার জন্য ক্লাব কর্তৃপক্ষ মন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছিল।অবশেষে চরম আর্থিক সংকটের জেরে চলতি ইন্ডিয়ান ফুটবল লিগ (আই লিগ বা IFL) থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং এক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাইরে বিভিন্ন জায়গায় যাওয়ার পয়সাটুকু ক্লাবে নেই বলেই জানানো হয়েছে। অথচ কয়েক মাস আগেই মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল-এর অন্যতম দল ছিল। অবনমনের পর থেকেই খারাপ সময়ের মুখ দেখ তার মুখরে মহামেডান। হুমায়ুন কবিরকে ক্লাব সভাপতি করার পর একাধিকবার চেক বাউন্স করে এবং তাকে সরিয়ে গজল জাফর কে ক্লাব সভাপতি করা হয়। তবুও সংকট কাটেনি।
শুক্রবার ক্লাবতাঁবুতে ফ্যান ক্লাব ও সমর্থকদের সঙ্গে জরুরি বৈঠকের পর ক্লাব কর্তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। বলা হয়েছে, ক্লাবের বর্তমান তহবিলে মাত্র কয়েক লক্ষ টাকা অবশিষ্ট রয়েছে, যা দিয়ে ভিনরাজ্যে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়া বা দলের সাংগঠনিক খরচ চালানো কার্যত অসম্ভব। ক্লাব সভাপতি গজল জাফরের দাবি, আগের কমিটির রেখে যাওয়া প্রায় ৭০ কোটি টাকার দেনা এবং ইনভেস্টর না পাওয়ায় ক্লাব এই চরম সংকটে পড়েছে।।
আরও পড়ুন মহামেডানে চেক বাউন্স : হুমায়ুন কবীর আউট, গজল জাফর ইন

নাম তুলে নিল মহামেডান #মহামেডানস্পোর্টিংক্লাব


More Stories
ইনিংস ডিক্লেয়ার নিয়ে প্রশ্ন উঠছে
প্রয়াত হেমন্ত পুত্র ও মৌসুমীর স্বামী জয়ন্ত
ভারতের জিততে চাই ২২৬ রান