সময় কলকাতা ডেস্কঃ শীতের বিদায় শুধু সময়ের অপেক্ষা।মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে।আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই,স্পষ্ট জানিয়েছেন আবহাওয়া দপ্তর।আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর,এই সপ্তাহেই তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি ছুঁতে পারে।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘণ্টায়। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভোরের দিকে তাপমাত্রা কলকাতার তুলনায় কিছুটা কমবে।রাতের তাপমাত্রা খুব একটা না বাড়লেও দিনের তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে।আপেক্ষিক আর্দ্রতা বাড়াবে অস্বস্তি।তবে মার্চে অর্থাৎ এই মাসে রাজ্যের তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৫ডিগ্রি সেলসিয়াস থেকে ২০.২ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিক।তবে রবিবার থেকে কিছুটা তাপমাত্রা কমেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে।এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু এলাকায়।সোমবার ঝোড়ো হাওয়া বইতে পারে দিল্লিতে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!