Home » আবার বেলাগাম হুমায়ুন, বিজেপিকে মারের হুমকি, গ্রেফতারের দাবি

আবার বেলাগাম হুমায়ুন, বিজেপিকে মারের হুমকি, গ্রেফতারের দাবি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুন : আবার বেলাগাম হুমায়ুন ।  বেলডাঙার একটি সভা থেকে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে জড়ো করে বিজেপিকে মারধর করার হুমকি। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করছেন হুমায়ুন কবীর জানিয়ে তাঁকে গ্রেফতার করার দাবি।

বেলডাঙার একটি সভা থেকে হুমায়ুন কবীর যা বলেছেন তা নিয়ে উঠেছে ঝড়। তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙার একটি জনসভা থেকে বিজেপিকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া এবং বিতর্কিত হুঁশিয়ারি দিয়ে  স্পষ্ট ভাষায় বলেন, “মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কমান। নইলে আমি আমাদের সম্প্রদায়ের মানুষকে জড়ো করে যখন স্যা*টাভাঙা মার শুরু করব, পালানোর রাস্তা থাকবে না।”এই বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র চাপানউতোর তৈরি হয়েছে। আইনি ব্যবস্থার তোয়াক্কা না করার বার্তা দিয়ে নিজের ভাষণে হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়েছেন যে তিনি মামলা বা কেসের ভয় পান না। তিনি বলেন, “কেস দেবেন? ওরকম কেস আমাদের অনেক আছে। আমাদের সঙ্গে যদি বেশি পাঙ্গা নিতে যায়, আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার – এসব কিছু বুঝব না।” তিনি এও বলেন কতদিন জেলে রাখবে দেখা যাবে।

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বামপন্থী নেতা শতরূপ ঘোষ প্রশ্ন তুলেছেন,হুমায়ুন কবীরকে কেন গ্রেফতার করা হবে না? তিনি জানিয়েছেন, আগেও  ৭০ শতাংশের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তুলে বিতর্ক তৈরি করেছিলেন হুমায়ুন। সেই সময় তাকে গ্রেফতার করানো হয়নি কেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল।শতরূপ আরো জানান, পরে হুমায়ুন নিজে বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে এই কথা বলিয়েছিলেন। সতর্ক ঘোষের মন্তব্য, এবার হুমায়ুনকে গ্রেফতার না করা হলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে।।

আরও পড়ুন হুমায়ুন ও বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর : বিজেপি-তৃণমূল ও ভোট রাজনীতি

আবার বেলাগাম হুমায়ুন #হুমায়ুনকবীর

About Post Author