Home » সিভিল ডিফেন্স ফাইটারদের সংগ্রামী স্বপ্ন দিশা পাচ্ছে

সিভিল ডিফেন্স ফাইটারদের সংগ্রামী স্বপ্ন দিশা পাচ্ছে

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা, ২৭ জুন : তৃণমূল আমলে পথে নেমে তারা আন্দোলন করেছিলেন,  শাসকের রোষানলে  তারা পড়েছিলেন, সেদিনের বিরোধী নেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  তাদের পাশে ছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা ক্ষমতায় এলেই বিবেচিত হবে তাদের দাবি। ইতিমধ্যেই তাদের বেতন ২০০০ টাকা বাড়ানো হয়েছে নতুন বাজেটে।তাই ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের কর্মী-সদস্যরা সুনিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন দেখছেন।

নবগঠিত বিজেপি সরকারের নতুন বাজেটে দিশা মিলেছে তাই তৃণমূল শাসনের অবসানে বিজেপির নতুন সরকারের আমলে আশাবাদী ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের (West Bengal Disaster Management & Civil Defence Fighter’s Association)। তাদের প্রধান দাবি হল স্থায়ী কর্মসংস্থান বা কাজের স্থায়ীকরণ।বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার বা ফাইটাররা দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক বা অস্থায়ীভাবে কাজ করে আসছেন। স্বাভাবিকভাবেই তাদের প্রধান দাবি ছিল কাজের স্থায়ীকরণ নিয়ে।সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ও ফাইটারদের স্থায়ী কর্মী (Permanent Staff) হিসেবে নিয়োগ করতে হবে। বছরের নির্দিষ্ট কিছু দিন বা শুধু দুর্যোগের সময় নয়, বরং প্রতি মাসে পুরো ৩০ দিনই কাজের সুযোগ নিশ্চিত করতে হবে।৬০ বছর পর্যন্ত কাজের সরকারি অন্যান্য কর্মচারীদের মতো ৬০ বছর বয়স পর্যন্ত তাদের চাকরির নিরাপত্তা বা কাজের সুনিশ্চিতকরণ দিতে হবে। ঝুঁকি নিয়ে কাজ করার কারণে উপযুক্ত বেতন কাঠামো এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রদান করতে হবে। পশ্চিমবঙ্গের ৭৩০০ কর্মী রয়েছেন তারা আশায় বুক বাঁধছেন নতুন সরকারের প্রতিশ্রুতির স্পর্শে।।

About Post Author